× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবরিনা সাবার নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৫০ পিএম

সাবরিনা সাবার নতুন গান

এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সাবরিনা সাবা নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। তার সদ্য প্রকাশিত গানটির শিরোনাম ‘সকাল দুপুর’। রোমান্টিক ঘরানার এই গানটি ইতোমধ্যেই শ্রোতা-দর্শকের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।

গানটির কথা ও সুর করেছেন তারেক হামিম। সংগীতায়োজন করেছেন অনিক সাহান, যিনি গানটিতে আধুনিকতা ও মিষ্টি আবেশের সমন্বয় ঘটিয়েছেন। সুর, কথা ও সংগীতের সুন্দর মেলবন্ধনে ‘সকাল দুপুর’ একটি হৃদয়ছোঁয়া রোমান্টিক গান হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলামিন হোসেন। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন আরিফ অপু ও কণ্ঠশিল্পী সাবরিনা সাবা নিজেই। গল্পনির্ভর ও নান্দনিক দৃশ্যায়নের মাধ্যমে ভিডিওটি গানটির আবেগকে আরও জীবন্ত করে তুলেছে। গান ও ভিডিও মিলিয়ে একটি পরিপূর্ণ রোমান্টিক অভিজ্ঞতা পেতে পারেন দর্শকরা।

‘সকাল দুপুর’ গানটি প্রকাশ পেয়েছে সাবরিনা সাবার নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই গানটি ভালো সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন শিল্পী নিজেই। 

নতুন প্রজন্মের গানপ্রেমীদের জন্য ‘সকাল দুপুর’ একটি ভালোবাসা ও অনুভূতির মেলবন্ধন হয়ে উঠবেÑ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা