× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতা উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১০:৩৭ এএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ১১:০১ এএম

কলকাতা উৎসবে সেরা সিনেমা বাংলাদেশের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের পর্দা নামল গতকাল। এ আসরে চমকে দিয়ে সেরা সিনেমার পুরস্কার জিতল ‌‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ছবিটির সঙ্গে যৌথভাবে সেরা ছবির পুরস্কার পেয়েছে স্পেনের ‘আপন এন্ট্রি’ও। ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’ পুরস্কার জিতে উচ্ছ্বসিত ছবির পরিচালক মুহাম্মদ কাইয়ুম।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে হাওরের ধানকাটা কৃষক পরিবারের জীবনসংগ্রাম নিয়ে। হাওরের দরিদ্র কৃষকের জীবিকার লড়াই নিয়ে। প্রাকৃতিক দুর্যোগ সঙ্গী করে। পেটের তাগিদে বেঁচে থাকার দুর্নিবার যুদ্ধকে সঙ্গী করে। এতে অভিনয় করেছেন জয়িতা মহালনবিশ, উজ্জ্বল কবির, সুমি ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম প্রমুখ। ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল ৪ নভেম্বর। এটি পরিচালকের প্রথম ছবি।

নির্মাতা মুহাম্মদ কাইয়ুম বলেন, ‘আমি যে কি খুশি হয়েছি বলতে পারছি না। ভাষা হারিয়ে ফেলেছি। চার বছরের সাধনার ফল। সেরা পুরস্কার পাব, তা ভাবতেই পারিনি। কৃতজ্ঞ কলকাতার কাছে। আমার ভালোলাগা ও ভালোবাসার শহর এ কলকাতা। আমার এটি প্রথম ছবি। আর পুরস্কারও প্রথম। ভালো থাকবেন কলকাতা ও কলকাতার ছবিপ্রেমীরা।’

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল আট দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব। ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’-এর সঙ্গে পুরস্কারমূল্য ৫১ লাখ রুপি তুলে দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা