× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা সেলিম ছেলে শাহেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৩:০২ পিএম

বাবা সেলিম ছেলে শাহেদ

গুণী নির্মাতা মাইনুল হাসান খোকন ‘বাবার চোখে জল’ নামে নতুন বিশেষ একটি নাটক নির্মাণ করেছেন। এতে একসঙ্গে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম ও শাহেদ শরীফ খানকে। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সুস্ময় সুমন। এরই মধ্যে নাটকটির শুটিং ও নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এ নাটকে আরও অভিনয় করেছেন মায়মুনা মম, আঁখি ও প্রিন্স। পারিবারিক আবহে নির্মিত নাটকটি আবেগ ও সম্পর্কের গল্প তুলে ধরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহেদ শরীফ খান বলেন, ‘সেলিম ভাই আমাদের নাট্যাঙ্গনের অত্যন্ত গুণী ও জনপ্রিয় একজন অভিনেতা। শক্তিমান অভিনেতা হিসেবে তার পরিচিতি রয়েছে অনেক আগে থেকেই। তিনি বহু নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন। বাবার চোখে জল নাটকে তিনি কতটা ভালো অভিনয় করেছেন, তা দর্শকরাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কারণ তার অভিনয় দক্ষতা সম্পর্কে সবাই অবগত।’

তিনি আরও বলেন, ‘সেলিম ভাই মূলত একজন মঞ্চের অভিনেতা। তাই যে চরিত্রেই অভিনয় করেন, তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এর আগেও তার সঙ্গে বহু নাটকে কাজ করেছি। প্রতিনিয়ত তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। এ নাটকে আমি তার সন্তানের চরিত্রে অভিনয় করেছি এবং আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

নির্মাতা সূত্রে জানা গেছে, বিশেষ নাটক ‘বাবার চোখে জল’ আগামী ১৬ জানুয়ারি চ্যানেল আইতে প্রচারিত হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা