× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন আসিফ ইকবাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১২:৩২ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ১২:৪৫ পিএম

আসিফ ইকবাল

আসিফ ইকবাল

বাংলাদেশের করপোরেট অঙ্গনের পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব আসিফ ইকবাল সংস্কৃতি, নেতৃত্ব, শিক্ষা ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সোল অব ক্রিয়েটিভ এক্সেলেন্স’। গত বৃহস্পতিবার চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত কনটেন্ট ক্রিয়েটরস অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

করপোরেট পেশাজীবনের পাশাপাশি গীতিকবি, শিক্ষক ও সংগঠক হিসেবে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে বহুমাত্রিক অবদান রেখে চলেছেন আসিফ ইকবাল। এই দীর্ঘ পথচলার স্বীকৃতিতেই তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম (আইবিএফ) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এবং বিজিএমইএর সাবেক সহসভাপতি এসএম আবু তৈয়ব, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদূর রহমান এবং পিএইচপি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন।

এদিন একই মঞ্চে আজীবন সম্মাননায় ভূষিত হন সংগীতাঙ্গনের গুণী ব্যক্তিত্ব নকিব খান। নকিব খানের হাত ধরেই সংগীতে পথচলা শুরু করেন আসিফ ইকবাল। তার সুর ও অনুপ্রেরণায় রচিত অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। প্রিয় গুরুর সঙ্গে একই মঞ্চে এই সম্মাননা পাওয়াকে নিজের জীবনের পথচলায় বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন আসিফ ইকবাল।

সম্মাননা গ্রহণের পর আসিফ ইকবাল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি তার জন্মস্থানের পক্ষ থেকে পাওয়া সম্মান। তিনি কনটেন্ট ক্রিয়েটরস অ্যাওয়ার্ডের আহ্বায়ক মিস রওশন আরা চৌধুরী, আয়োজক মিডিয়াগ্রাফির প্রতিষ্ঠাতা মিল্টন দাশ বিজয় এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল করে তুলবে এবং চট্টগ্রামসহ দেশের জন্য ইতিবাচক ও বৃহত্তর কাজ করার প্রেরণা জোগাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা