× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলদস্যু রানি চরিত্রে প্রিয়াঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১২:২৯ পিএম

জলদস্যু রানি চরিত্রে প্রিয়াঙ্কা

মিষ্টি হাসি আর গ্ল্যামারের পরিচিত ছক ভেঙে নতুন বছরে একেবারে ভিন্ন অবতারে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার পর্দায় ঝড় তুলতে প্রস্তুত তিনি। আসন্ন সিনেমা ‘দ্য ব্লাফ’-এ ভয়ংকর জলদস্যু রানি ব্লাডি মেরি চরিত্রে দেখা যাবে এই হলিউড তারকাকেÑ যেখানে রক্তচক্ষু, কঠোর মানসিকতা আর রহস্যে ঘেরা এক নারীর গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমার গল্পে দেখা যাবে, অতীতের নিষ্ঠুর জীবন পেছনে ফেলে নির্জন এক দ্বীপে শান্তির খোঁজে ছিলেন ব্লাডি মেরি। কিন্তু ভাগ্যের নির্মম টানে তাকে আবারও ফিরতে হয় রক্তাক্ত সংঘর্ষের পথে। পুরনো প্রেম, পুরনো শত্রু আর প্রতিশোধের আগুনে নতুন করে জ্বলে উঠবে এই চরিত্রের অধ্যায়।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও প্রাইম ভিডিও তাদের এই আসন্ন প্রজেক্টের প্রথম লুক প্রকাশ করেছে। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, ‘মা, রক্ষাকর্তা, জলদস্যু।’ ইতোমধ্যেই যা ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।

প্রকাশিত প্রথম দৃশ্যে দেখা যায়, সমুদ্র তীরবর্তী দুর্গম এক পরিবেশে ব্লাডি মেরি চরিত্রে প্রিয়াঙ্কা আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছেন কার্ল আরবানের দিকে। হাতে উঁচু অস্ত্র, চোখেমুখে তীব্র ক্রোধ। অন্যদিকে কার্ল আরবানকে দেখা যায় লম্বা কালো কোট পরা অবস্থায়, তরবারি হাতে আঘাত প্রতিহত করার প্রস্তুতিতে। আরেকটি দৃশ্যে রক্ত-ময়লায় ভেজা প্রিয়াঙ্কা শক্ত হাতে অস্ত্র ধরে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে ধরা দেন।

ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারের পরিচালনায় নির্মিত ‘দ্য ব্লাফ’ সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে আরও অভিনয় করেছেন টেমুয়েরা মরিসন, গ্যারি বিডল, কার্ল আরবানসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমাটি আগামী ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা