প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১২:০৪ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬ পিএম
তাহসান-মিম জুটি।
দীর্ঘদিন ধরেই দর্শকের মনে এক ধরনের নস্টালজিয়া জাগিয়ে রাখে তাহসান খান ও বিদ্যা সিনহা মিমের জুটি। টেলিভিশন নাটক থেকে শুরু করে বিজ্ঞাপন এক সময় এই দুই তারকার রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল বারবার। পর্দায় তাহসানের সংযত আবেগ আর মিমের স্বাভাবিক সাবলীল উপস্থিতি মিলেমিশে তৈরি করেছিল আলাদা এক অনুভূতি। সময়ের ব্যবধানে তারা দুজনই এগিয়ে গেছেন নিজেদের ক্যারিয়ারে, কাজ করেছেন ভিন্ন ভিন্ন মাধ্যমে, কিন্তু এই জুটির প্রতি দর্শকের আগ্রহ কখনোই কমেনি।
দীর্ঘ ছয় বছর পর আবারও বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাহসান ও মিমকে। ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের নতুন একটি বিজ্ঞাপনে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ভক্তরা। কারণ, বিরতির পর প্রিয় জুটিকে এক ফ্রেমে দেখার সুযোগ সব সময় আসে না।
বিজ্ঞাপনটির গল্প আবর্তিত হয়েছে আধুনিক পরিবারের জীবনধারা, সম্পর্কের উষ্ণতা এবং স্মার্ট প্রযুক্তির সুবিধাকে ঘিরে। এখানে তাহসান ও মিমের উপস্থিতি কেবল পণ্য পরিচিতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাদের অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে ঘরের ভেতরের সহজ-সরল মুহূর্ত, হাসি-আনন্দ আর পারস্পরিক বোঝাপড়ার গল্প।
তাহসান এর আগেও বিভিন্ন বিজ্ঞাপনে নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন। অন্যদিকে মিম নিয়মিত সিনেমা ও ব্র্যান্ড ক্যাম্পেইনের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। এত বছর পর এই দুই তারকার পুনর্মিলন তাই শুধুই একটি বিজ্ঞাপন নয়, বরং দর্শকের জন্য এক ধরনের স্মৃতিচারণও।
ওয়ালটন স্মার্ট রেফ্রিজারেটরের এই বিজ্ঞাপনটি শুধু একটি পণ্যের প্রচার নয়Ñ এটি দীর্ঘ বিরতির পর জনপ্রিয় এক জুটির প্রত্যাবর্তনের গল্প; যা নিঃসন্দেহে আবারও দর্শকের মনে জায়গা করে নেবে।