× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যস্ত সময় পার করছেন লিজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১২:৩৯ পিএম

ব্যস্ত সময় পার করছেন লিজা

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করা সানিয়া সুলতানা লিজা সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন একজন স্বতন্ত্র শিল্পী হিসেবে। সিনেমায় প্লেব্যাকের সুযোগ তুলনামূলকভাবে কম পেলেও আধুনিক গান, ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠ ও আলাদা স্টাইলের মাধ্যমে তিনি নিজের প্রজন্মের শ্রোতাদের কাছে শক্ত অবস্থান তৈরি করেছেন।

নতুন বছরের শুরুতে রাষ্ট্রীয় শোক পর্ব শেষ হওয়ার পর ঢাকায় স্টেজ শোয়ে গান পরিবেশনের মাধ্যমে ২০২৬ সাল শুরু করেছেন এই শিল্পী। জানুয়ারি মাসজুড়েই রাজধানীসহ বিভিন্ন জায়গায় আরও কয়েকটি স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

২০২৫ সালে লিজার গাওয়া বেশ কয়েকটি গান শ্রোতামহলে আলোচনায় আসে। বিশেষ করে প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর দাসের সঙ্গে গাওয়া দুটি দ্বৈত গানÑ ‘ও প্রিয় ভালোবাসা নিও’ ও ‘কোনো কথা নেই’ ব্যাপক সাড়া ফেলে। এর মধ্যে ‘ও প্রিয় ভালোবাসা নিও’ গানটি শ্রোতা ও দর্শকের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পায় এবং বছরের আলোচিত গানগুলোর তালিকায় জায়গা করে নেয়।

গত বছরের শেষপ্রান্তে বিজয় দিবস উপলক্ষে লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় দেশাত্মবোধক গান ‘আমরা সবাই বাংলাদেশ’। কবির বকুলের লেখা কথায়, ইমন সাহার সুর ও সংগীতে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন রাজ বিশ্বাস শংকর। বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত অন্য গানগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি আলোচিত হয়। গানের হৃদয়ছোঁয়া কথা, সুর, লিজাসহ অন্যান্য শিল্পীর পরিবেশনা এবং নান্দনিক ভিডিও মিলিয়ে গানটি দর্শক-শ্রোতার কাছে বিশেষ প্রশংসা কুড়ায়। দেশের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই গান গাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান লিজা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা