× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-রানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৮ এএম

প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-রানি

বলিউডে দুজনেরই পথচলা কয়েক দশকের, ব্যক্তিগত সম্পর্কেও তারা ঘনিষ্ঠ বন্ধু। তবুও এত দীর্ঘ ক্যারিয়ারে কখনোই একসঙ্গে পর্দা ভাগ করা হয়নি সুপারস্টার অক্ষয় কুমার ও বহুমুখী অভিনয়ের জন্য পরিচিত রানি মুখার্জির। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে চলেছে। বলিপাড়ায় জোর গুঞ্জন, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওএমজি ৩’-এর মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন এই দুই তারকা।

নতুন বছরের শুরুতেই এই খবরে সরগরম বি-টাউন। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের আলোচিত ‘ওহ মাই গড’ সিরিজের তৃতীয় কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রানি মুখার্জিকে। দুই শক্তিশালী অভিনয়শিল্পীকে একই ফ্রেমে দেখার সম্ভাবনায় ইতোমধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ‘ওএমজি ৩’-এর শুটিং শুরু হওয়ার কথা। আগের দুই কিস্তির বিপুল সাফল্যের পর তৃতীয় পর্ব নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না নির্মাতারা। কাস্টিং থেকে শুরু করে চিত্রনাট্যÑ সব ক্ষেত্রেই রাখা হচ্ছে বাড়তি সতর্কতা।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ওএমজি’ এবং ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ওএমজি ২’ দুটি ছবিই দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল। সামাজিক ও ধর্মীয় কুসংস্কারকে প্রশ্নবিদ্ধ করে হাস্যরসের সঙ্গে গভীর বার্তা তুলে ধরার কারণে এই ফ্র্যাঞ্চাইজি বলিউডে আলাদা অবস্থান তৈরি করেছে।

সেই সাফল্যের ধারাবাহিকতাতেই আসছে ‘ওএমজি ৩’। আর সেখানে অক্ষয় কুমার ও রানি মুখার্জির মতো নতুন জুটির উপস্থিতি যে ছবির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা