× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন পরিচয়ে হৃদয় খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১১:৫৬ এএম

নতুন পরিচয়ে হৃদয় খান

সংগীতের সুরে দীর্ঘদিন শ্রোতাদের হৃদয় জয় করা হৃদয় খান এবার হাজির হলেন একেবারেই নতুন এক পরিচয়ে। গায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর এবার তিনি পা রাখলেন অভিনয়ের জগতে। ভিন্ন ধারার গল্প আর বাস্তব অভিজ্ঞতার মিশেলে নির্মিত তার নতুন কাজ ইতোমধ্যেই ভক্তদের কৌতূহল তৈরি করেছে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে হৃদয় খান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। এই শর্টফিল্মে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি নিজেই। তার বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মোনালিসা। নিউইয়র্কের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে আরও দেখা গেছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ।

‘ট্র্যাপড’-এর কিছু দৃশ্য হৃদয় খান নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে জানান, ‘স্বাধীনতা তখন নিষ্ঠুর জিনিস, যখন ভুল লোকেরা তোমাকে তা দিতে চায়।’ ক্যাপশনটি যেমন গভীর অর্থবহ, তেমনই গল্পের আবহও গাঢ় ও রহস্যময়।

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখানো হয়েছে নিউইয়র্কে বসবাসরত হৃদয় নামের এক যুবকের জীবনসংগ্রাম, যেখানে সে ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। গল্প এগিয়েছে টানটান উত্তেজনা, প্রেম, বিশ্বাসঘাতকতা ও নাটকীয় রহস্যের মধ্য দিয়ে।

নতুন কাজ প্রসঙ্গে হৃদয় খান জানান, ইউটিউবে মুক্তি পাওয়া ‘ট্র্যাপড’ তার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। অনেক সময় ও যত্ন নিয়ে কাজটি তৈরি করা হয়েছে। দর্শকদের ভালো লাগলেই তার এই নতুন যাত্রা সার্থক হবে বলে আশা প্রকাশ করেন এই শিল্পী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা