× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বছরে দেশের ওটিটিতে বড় চমক

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১২:১০ পিএম

নতুন বছরে দেশের ওটিটিতে বড় চমক

নতুন বছরের শুরুতেই বিনোদন জগতে বইছে নতুন কনটেন্টের হাওয়া। দর্শকের রুচি ও অভ্যাস বদলের সঙ্গে তাল মিলিয়ে ওটিটি প্লাটফর্মগুলো এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি সক্রিয়। সিরিজ, সিনেমা, গেম শোÑ নতুন বছরে দর্শকদের জন্য বৈচিত্র্যময় সব নতুন কনটেন্ট নিয়ে আসছে ওটিটি প্লাটফর্ম চরকি, হইচই, আইস্ক্রিন ও বঙ্গবিডি। এক বৈচিত্র্যময় আয়োজন নিয়ে ২০২৬ সালে দর্শকদের চমক দিতে প্রস্তুত দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্মগুলো। বড় পরিসরের প্রযোজনা, নতুন মুখ, পরিচিত তারকাদের ভিন্ন রূপÑ সবকিছু মিলিয়ে আসছে এক উত্তেজনাপূর্ণ বছর।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, নতুন বছরে দেশের সেরা শিল্পী ও নির্মাতাদের নিয়ে বড় পরিসরের কনটেন্ট পরিকল্পনা হাতে নিয়েছে প্লাটফর্মটি। বরাবরের মতো এবারও দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করাই লক্ষ্য। শিহাব শাহীনের নির্মাণে একটি বড় বাজেটের সিরিজ আসছে, যা নিয়ে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি শঙ্খ দাশগুপ্তের গল্পে নির্মিত একটি প্রজেক্টে উঠে আসবে মানুষের স্বপ্ন, আবেগ ও জীবনের গভীর অনুভূতি। আরাফাত মহসিন নিধি প্রথমবারের মতো সিরিজ নির্মাণ করছেন, যেখানে দর্শক পাবেন আবেগঘন পারিবারিক গল্প। এ ছাড়া প্রাণিকুলকে কেন্দ্র করে ভিন্নধর্মী একটি কনটেন্ট যুক্ত হচ্ছে চরকির পরিকল্পনায়, যা দেশের ওটিটি অঙ্গনে তুলনামূলকভাবে নতুন বিষয়।

প্রেক্ষাগৃহের সিনেমা মুক্তির দিকেও নজর দিচ্ছে চরকি। আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরিকে নিয়ে নির্মিত সিনেমা ‘দম’ এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এরপর এটি দেখা যাবে চরকিতেও। এ ছাড়া চরকিতে যুক্ত হয়েছে নতুন মুখ। প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্ম ‘চরকির’ একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গ্ল্যামার ইমেজের বাইরে এক ভিন্ন চরিত্রে তাকে দেখা যাবে এই ফিল্মে, যা তার ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন বছরে হইচইতেও থাকছে একাধিক চমক। নতুন পরিচালকদের পাশাপাশি অভিজ্ঞ নির্মাতাদের নতুন কাজ দেখার সুযোগ পাবেন দর্শক। হইচই স্টুডিওজের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’, যা প্লাটফর্মটির জন্য একটি উল্লেখযোগ্য উদ্যোগ। পাশাপাশি আলোচিত সিরিজ ‘গোলাম মামুন’-এর সিক্যুয়েল মুক্তির সম্ভাবনাও রয়েছে।

আইস্ক্রিন তাদের সিরিজ নিয়ে মুখ না খুললেও রায়হান রাফি পরিচালিত একটি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সম্ভাব্য নাম ‘প্রেশার কুকার’, যেখানে অভিনয় করতে পারেন শবনম বুবলী ও নাজিফা তুষি।

অন্যদিকে বঙ্গবিডিতে নিয়মিতভাবেই চলবে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। পাশাপাশি শুরু হচ্ছে গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন, যা আরও বড় পরিসরে উপস্থাপিত হবে। এ ছাড়া মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ছবিটিও মুক্তি পাবে এই প্লাটফর্মে।

বলা বাহুল্য, ২০২৬ সালে ওটিটি প্লাটফর্মগুলো দর্শকদের জন্য নিয়ে আসছে গল্প, তারকা আর নতুন অভিজ্ঞতার এক বর্ণিল ভুবন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা