× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় শুটিং করছেন পার্নো মিত্র

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৬:১৬ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১৭:১২ পিএম

ঢাকায় শুটিং করছেন পার্নো মিত্র

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। বাংলাদেশের সিনেমায় আবারও কাজ করছেন তিনি। সিনেমার নাম ‘সুনেত্রা সুন্দরম’। বর্তমানে ছবিটির শুটিংয়ে ঢাকায় অবস্থান করছেন এই অভিনেত্রী।

জানা যায়, বিএফডিসির একটি শুটিং ফ্লোরে আজ শেষ হবে তার শুটিং। সিনেমাটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক শিবরাম শর্মা। এতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে।

এদিকে চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় শুটিং শুরু হয়েছিল ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটির। এর গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তার প্রস্রাব হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমা। সিনেমায় সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। তিনি জুটি বেঁধেছেন অভিনেতা সোমরাজ মাইতির সঙ্গে। এতে আরও অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশি শিল্পী চুমকি ও নাদিয়া।

ছবিটি প্রসঙ্গে পার্নো মিত্র বলেন, ‘আমি বরাবরই বাংলাদেশের সিনেমায় কাজ করতে পছন্দ করি। এই দেশ, দেশের মানুষ আমার পরিচিত। এখানে এলে সবসময় মনে হয় বাড়িতেই আছি। তাই কাজের ক্ষেত্রে কখনও আমার সমস্যা হয় না ‘ এ সময় তিনি আরও বলেন, ‘সুনেত্রা সুন্দরম সিনেমায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই পরিচালককে ধন্যবাদ দিতে চাই। এমন সুন্দর একটি চরিত্র আমার জন্য আসলেই গর্বের। চলচ্চিত্রটির শুটিং করেছি আমি। কাজের অভিজ্ঞতা অসাধারণ। আশা করি দুই বাংলার দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে।’

উল্লেখ্য, এর আগেও কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের এসেছিলেন পার্নো মিত্র। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনা করেছে ডাটা সলিউশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা