× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১২:০৭ পিএম

নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

অল্প সময়ের অভিনয় ক্যারিয়ার হলেও দর্শকের নজর কাড়তে খুব বেশি সময় নেননি তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। নতুন গল্প ও ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরার ক্ষেত্রে তিনি দ্রুতই নির্মাতাদের আস্থার জায়গা করে নিয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে দর্শকের প্রত্যাশা পূরণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় গত বছর মেঘবালিকা, চুপকথা, উইশ কার্ড, মিথ্যা প্রেমের গল্প, সহযাত্রী-সহ একাধিক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ছোটপর্দার আলোচিত এই অভিনেত্রী।

দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় এবার ইউটিউবে মুক্তি পাচ্ছে নাজনীন নীহার একক নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। নাটকটি নির্মাণ করেছেন ছোট ও বড়পর্দার আলোচিত নির্মাতা শিহাব শাহীন। গল্প ও চিত্রনাট্যও তারই লেখা। এতে নীহার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। পাশাপাশি বিভিন্ন চরিত্রে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্যসহ আরও অনেকে। নতুন বছর ২০২৬ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দিচ্ছে।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর গল্প আবর্তিত হয়েছে একটি বিয়েকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা ও মানসিক টানাপড়েনকে ঘিরে। বিয়ের পর একে অন্যকে ঠিকভাবে বুঝে উঠতে না পারা, অচেনা মানুষের সঙ্গে জীবন কাটানোর দ্বিধা ও সংশয়Ñ সব মিলিয়ে দাম্পত্য জীবনের বাস্তব চিত্র উঠে এসেছে নাটকে। ভালোবাসার বন্ধন কীভাবে ধীরে ধীরে তৈরি হয় এবং সামাজিক দায়িত্বের চাপ কীভাবে সম্পর্ককে প্রভাবিত করে, সেটিই গল্পের মূল উপজীব্য।

নাটকটি নিয়ে নাজনীন নীহা প্রত্যাশা, গল্পটি আমাদের খুব চেনা জগতের। প্রতিটি চরিত্রেই পরিচিত মানুষের ছায়া পাওয়া যাবে, তাই দর্শকের কাছে এটি বাস্তব মনে হবে। গল্প শোনার পরই ভালো লেগে গিয়েছিল। তৌসিফ মাহবুব ও শতাব্দী ওয়াদুদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করা এবং শিহাব শাহীনের নির্দেশনায় অভিনয়ের সুযোগ পাওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে। আশা করছি, ইউটিউবে মুক্তির পর ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ দর্শকদের মনে নতুন করে সাড়া ফেলবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা