প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১২:০৯ পিএম
প্রতি বছরের মতো এবারও বছরের শেষ মুহূর্তে দেশের সীমারেখা পেরিয়েছে এক ঝাঁক বলিউড ও দক্ষিণী তারকা। উদ্দেশ্য একটাইÑ কাজের ব্যস্ততা ভুলে নিজেদের মতো করে নতুন বছর উদযাপন। ইউরোপের বরফঢাকা শহর হোক বা অজানা কোনো দ্বীপ, স্ত্রী-সন্তান কিংবা প্রেমিকাকে নিয়ে ইতোমধ্যেই বিমানে চড়েছেন রণবীর, দীপিকা, রাশমিকা, বিজয় ও আমিরের মতো তারকারা।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ের সাত বছর পার হওয়ার পর বাবা-মা হওয়া এই দম্পতির এবারের নববর্ষটা বিশেষ। ২২ ডিসেম্বর মুম্বাই বিমানবন্দরে কালো ও ধূসর রঙের পোশাকে দেখা যায় তাদের। কন্যাকে সঙ্গে নিয়ে এটি তাদের প্রথম বিদেশ ভ্রমণ, তবে গন্তব্য তারা গোপন রেখেছেন।
বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা চলতি বছরে বাগদান সম্পন্ন করেছেন দক্ষিণী এই জুটি। গুঞ্জন আছে, নতুন বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়তে পারেন তারা। ২৫ ডিসেম্বর ভোরে হায়দরাবাদ বিমানবন্দরে সাধারণ পোশাকে দেখা যায় তাদের। গন্তব্য গোপন রেখেই প্রেমের মতো নীরবতা বজায় রেখে দেশ ছাড়লেন এই যুগল।
আমির খান ও গৌরি স্প্রাট। ২৬ ডিসেম্বর মুম্বাই বিমানবন্দরে গৌরির সঙ্গে দেখা যায় আমিরকে, সঙ্গে ছিল ছেলে ও ভাগ্নে ইমরান খান। বছরের মাঝামাঝি গৌরিকে প্রকাশ্যে আনার পর এবার পারিবারিক সফরে বের হয়েছেন।
কন্যা রাহার বাবা-মা রণবীর-আলিয়া দেশ ছাড়লেন ২৮ ডিসেম্বর। চলতি বছরে আলিয়ার কোনো সিনেমা মুক্তি না পেলেও দুজনেই ব্যস্ত ছিলেন শুটিংয়ে। বছরের শেষ দিনগুলো তারা নিরিবিলিতে কাটাতে চান।
সাইফ আলী খান ও কারিনা কাপুর খান বলিউডের এই ‘পাওয়ার কাপল’ পরিবারকে বেশি সময় দিচ্ছেন। ২৬ ডিসেম্বর ছোট দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তাদের। তাদের গন্তব্য অজানা রাখলেও ধারণা করা হচ্ছে, তারা সুইজারল্যান্ড বা লন্ডনের কোনো প্রিয় জায়গা বেছে নিয়েছেন।