× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারকাদের আশা-নিরাশার বছর

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১২:০১ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ১২:০৪ পিএম

তারকাদের আশা-নিরাশার বছর

ভাঙা-গড়ার মধ্য দিয়েই সময় পার করেছে ঢাকাই চলচ্চিত্র। গত কয়েক বছরের তুলনায় সিনেমার বাজার কিছুটা মন্দা ছিল। বছরের বড় অংশই কেটেছে বেশ অলসভাবে অনেক তারকা বিদেশ ভ্রমণ বা বিশ্রামে সময় কাটিয়েছেন, কেউ দুয়েকটি সিনেমায় থেমে থেমে কাজ করেছেন, আবার কেউ পেয়েছেন অভিষেকের সুযোগ। তবে বছরের শেষে কিছু সিনেমা দর্শক ও সমালোচকদের মনে জায়গা করে নিয়েছে। মোট প্রায় ৪৫টি সিনেমা মুক্তি পেয়েছে, তবে আলোচনায় ছিল অল্প কিছু চলচ্চিত্র। আশা-নিরাশা, ভাঙা-গড়ার মধ্য দিয়েই ২০২৫ সাল পার করেছে ঢাকাই চলচ্চিত্র।

শাকিব খান

ঢালিউডের মেগাস্টার শাকিব খান টানা দুই দশক ধরে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’, ‘তাণ্ডব’ ও ‘অন্তরাত্মা’ সিনেমা আলোচনায় ছিল। বিশেষ করে ‘বরবাদ’-এ ইধিকা পালের সঙ্গে তার কেমিস্ট্রি দর্শক নজর কাড়ে। এরপর দর্শক আলোচনায় আসে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। ‘তাণ্ডব’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ছোটপর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরের। বছরজুড়ে একাধিক সিনেমায় নাম লেখানো এই অভিষেক তাকে আলোচনার শীর্ষে নিয়ে আসে।

অপু বিশ্বাস

দুই বছর বিরতির পর ২০২৫ সালের শেষ দিকে চলচ্চিত্রে ফেরেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি পরপর দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হনÑ বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’। ‘দুর্বার’-এর প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, যেখানে তার নায়ক সজল আহমেদ। ‘সিক্রেট’-এ অভিনয় করছেন আদর আজাদের সঙ্গে।

জংলি ও উৎসব 

সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা রোজার ঈদে মুক্তি পায়, যেখানে শবনম বুবলীর সঙ্গে তার অভিনয় প্রশংসিত হয়। আর তানিম নূর পরিচালিত ‘উৎসব’ কোরবানির ঈদে মুক্তি পেয়ে পারিবারিক ঘরানার সিনেমা হিসেবে দর্শকের মন জয় করে। এতে আফসানা মিমি, জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও সাদিয়া আয়মানের অভিনয় দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

নিশোর সাফল্য

আফরান নিশো ‘দাগি’ সিনেমায় দর্শকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হন। নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। ‘সুড়ঙ্গ’-এর সাফল্যের পর ‘দাগি’ দিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হন নিশো। ২০২৫-এ মুক্তি পাওয়া ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমাটিও প্রশংসিত হয়। অপরাধভিত্তিক থ্রিলার এ সিনেমায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন।

বাণিজ্যিক সিনেমায় ফারিণ

শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধে ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের। গ্ল্যামার ও অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়লেও সিনেমাটি বক্স অফিসে গড়পড়তা ব্যবসা করেছে। তবে বছরের সবচেয়ে বড় চমক ছিল শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় তার অভিনয়, যা ফারিণকে নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

বছর শেষের ব্যস্ততা

মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম চলচ্চিত্র ‘দেলুপি’। রায়হান রাফী পরিচালিত ওটিটি সিনেমা ‘নূর’-এ আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর কেমিস্ট্রি দর্শককে মুগ্ধ করে। শুভ ‘মালিক’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত, যা আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। বিদ্যা সিনহা মিমও বছর শেষে নতুন প্রজেক্টে ফিরে আসেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা