প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:০২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:০৭ পিএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুক যেন শোক বই। সাবেক এ প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজের তারকারাও। বেগম জিয়াকে হারানোর বেদনা নাড়িয়েছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেও।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন শক্তি, দৃঢ়তা, সংগ্রাম ও নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি ইতিহাসে অনন্য এক অধ্যায় রচনা করেছেন। কারাবরণ ও নানামুখী প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি কখনো নির্বাসন বেছে নেননি—যে কারণে তিনি পরিচিতি পেয়েছেন “আপসহীন নেত্রী” এবং অর্জন করেছেন “অবিচল, অদম্য ও অনমনীয় নেতৃত্বের প্রতীক” হিসেবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান ও উত্তরাধিকার কখনো বিস্মৃত হবে না।
মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চতম মাকাম দান করুন। আমিন। শান্তিতে থাকুন, মহীয়সী নেত্রী। আপনার পথচলা ইতিহাস হয়ে থাকবে, স্মরণ হয়ে থাকবে অনন্তকাল।