প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম
একটি পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী অপু। সেখানে দেখা গেছে, রিকশায় বসে আছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম জিয়া।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুক যেন শোক বই। সাবেক এ প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজের তারকারাও। বেগম জিয়াকে হারানোর বেদনা নাড়িয়েছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকেও।
সামাজিক মাধ্যমে তা প্রকাশ করেছেন অপু। একটি পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা গেছে, রিকশায় বসে আছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম জিয়া।
ক্যাপশনে অপু লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।’