× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটকে প্রেম ও পরিবার গল্পের প্রাধান্য

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৭ পিএম

নাটকে প্রেম ও পরিবার গল্পের প্রাধান্য

চলতি বছর নাট্যজগতে দর্শকের মন ছুঁয়ে গেছে অনেক নাটক। এ বছর মুক্তি পাওয়া নাটকগুলো শুধু বিনোদনই দেয়নি, বরং দর্শকের আবেগ, অনুভূতি ও চিন্তার গভীরে গিয়ে নাড়া দিয়েছে। প্রেম, পারিবারিক টানাপড়েন, হাস্যরস, রহস্য ও ভয়Ñ সব ঘরানার গল্পই জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। ঈদ, ভ্যালেন্টাইনস ডে ও অন্যান্য বিশেষ উপলক্ষে মুক্তি পাওয়া নাটকগুলো অনলাইন প্লাটফর্মে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ইউটিউব ও সামাজিক মাধ্যমে দর্শকের ভালোবাসায় ভাসে এসব নাটক। ২০২৫ সালের আলোচিত কিছু নাটক নিয়ে আজকের প্রতিবেদন।

ঘ্রাণ

ঈদে মুক্তি পাওয়া আবেগঘন নাটক ‘ঘ্রাণ’ দর্শকের চোখ ভিজিয়েছে। ‘ঘ্রাণ’ নাটকটি মা ও সন্তানের গভীর ভালোবাসা এবং আবেগের গল্প নিয়ে নির্মিত। নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম এবং এতে অপূর্ব ও নাজনীন নিহা অভিনয় করেছেন। নাটকে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, দায়িত্ববোধ এবং সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। নিজের মায়ের জন্মদিন না জানার উপলব্ধি অপূর্ব চরিত্রকে দাঁড় করায় আত্মসমালোচনার মুখে। নাটকটি মুক্তি পেয়েছে ২০২৫ সালের ১০ জুন।

মেঘ বালিকা

জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘মেঘ বালিকা’ প্রেম ও পারিবারিক সম্পর্কের জটিলতা তুলে ধরেছে। অপূর্ব ও নীহার অভিনয়ে আবিদ-নায়লার সম্পর্ক নানা বাঁকে এগিয়েছে। প্রেমের গভীরতা একসময় পারিবারিক বন্ধনকে চ্যালেঞ্জ জানায়। নাটকটি ২০২৫ সালের ঈদুল ফিতর উপলক্ষে ৪ এপ্রিল ২০২৫ তারিখে ইউটিউবে মুক্তি পেয়েছে।

তোমাদের গল্প

যৌথ পরিবারের আবেগ, সম্পর্কের টানাপড়েন ও জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত ‘তোমাদের গল্প’ দর্শককে আবেগাপ্লুত করেছে। জোভান ও তটিনীর অভিনয় প্রশংসিত হয়। সিদ্দিক আহমেদের চিত্রনাট্য ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। নাটকটি ২০২৫ সালের ঈদুল ফিতর উপলক্ষে ৩১ মার্চ ২০২৫ তারিখে ইউটিউবে মুক্তি পেয়েছিল।

খোয়াবনামা

ভিকি জাহেদের পরিচালনায় ‘খোয়াবনামা’ হরর ও মিস্ট্রির মিশেলে দর্শককে শিহরিত করেছে। কবর, সাপ ও অজানা আতঙ্ক ঘিরে তৈরি গল্পে তৌসিফ মাহবুব ও তানজিন তিশার অভিনয় প্রশংসা কুড়ায়। ‘খোয়াবনামা’ নাটকটি ২০২৫ সালের ২৮ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল।

ক্ষতিপূরণ

মালাইকা চৌধুরী ও ইয়াশ রোহান অভিনীত নাটক ‘ক্ষতিপূরণ’। নাটকটি একজন নিঃস্বার্থ তরুণকে কেন্দ্র করে, যে তার মায়ের প্রতি ভালোবাসার ঋণ পরিশোধের চেষ্টা করে; কোনো প্রতিদানের আশা না করে শুধু মায়ের মমতাকে সম্মান জানাতে চায়, যেখানে ভালোবাসার কোনো মূল্য হয় না। নাটকটি মুক্তি পেয়েছিল ২০২৫ সালের ১০ জুন, যা ঈদুল আজহা উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মন দুয়ারী

মন দুয়ারী নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছিল। এটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে আসে। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন এবং অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নীহা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা