× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গার ঐতিহ্যে ইত্যাদি

মারুফ হাসান

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১১:৪২ এএম

চুয়াডাঙ্গার ঐতিহ্যে ইত্যাদি

নব্বইয়ের দশক থেকেই ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নিজেকে সীমাবদ্ধ রাখেনি স্টুডিওর চার দেয়ালের মধ্যে। বরং দেশের শিকড়, মানুষ আর ঐতিহ্যের খোঁজে বারবার ছুটে গেছে গ্রামগঞ্জ, প্রাচীন জনপদ ও ঐতিহাসিক স্থাপনায়। সেই ধারাবাহিক অভিযাত্রায় এবার ইত্যাদির ক্যামেরা ঘুরে গেছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ চুয়াডাঙ্গায়; যেখানে অতীতের স্মৃতি আর বর্তমানের গল্প মিলেমিশে তৈরি করেছে এক ব্যতিক্রমী আয়োজন।

ইত্যাদির নতুন পর্বের মঞ্চ নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যা হাজার দুয়ারি নামে পরিচিত। ঐতিহ্যবাহী এই স্থাপনা ঘিরেই ধারণ করা হয়েছে পুরো অনুষ্ঠান।

এবারের পর্বে রয়েছে দুটি গান। এর একটি পরিবেশন করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী বিউটি ও পান্থ কানাই। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতেই থাকছে চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে একটি পরিচিতিমূলক গান ও নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীরা এই পরিবেশনায় অংশ নিয়েছেন।

নতুন পর্বে চুয়াডাঙ্গা-কেন্দ্রিক একাধিক প্রতিবেদনও থাকছে। জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা নিয়ে রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্বে উঠে এসেছে চুয়াডাঙ্গার এক ব্যতিক্রমী ছড়াকারের গল্প।

এ ছাড়া সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে থাকছে একাধিক নাট্যাংশ। দানের নামে ফটোসেশন, সংসারের ভারে স্বপ্নভঙ্গ, মিষ্টি নিয়ে অনাসৃষ্টি, ইংরেজির দাপটে অসহায় বাংলা ভাষা, বোঝা না বোঝার বোঝা, স্টাইলিশ আইকনের বিপত্তি, লোম বাছতে কম্বল উজাড়Ñ এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে নাটিকাগুলোয়। এসব নাট্যাংশে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি প্রমুখ।

ইত্যাদির এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ২৬ ডিসেম্বর, বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা