× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহের ওটিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬ পিএম

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই ওটিটি প্লাটফর্মগুলো নতুন সিনেমা, সিরিজ আর নতুন বাস্তবতা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে। কখনও ব্যক্তিগত জীবনের লড়াই, কখনও অপরাধের অন্ধকার জগৎ, আবার কখনও রাজনীতি কিংবা বিশ্বনাগরিক জীবনের রঙিন কোলাজÑ সব মিলিয়ে ওটিটি এখন সময়কে ধরার সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি। চলতি সপ্তাহেও তার ব্যতিক্রম নেই। বাংলা সিনেমা থেকে শুরু করে বলিউড থ্রিলার ও আন্তর্জাতিক সিরিজÑ বৈচিত্র্যময় কনটেন্টে ভরপুর এই সপ্তাহের ওটিটি।

সাবা

গতকাল ১৯ ডিসেম্বর হইচইয়ে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘সাবা’, যেখানে মধ্যবিত্ত জীবনের নীরব সংগ্রামকে সামনে আনা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র সাবাÑ বাবাহারা এক তরুণী, যার মা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। সংসারের একমাত্র ভরসা হয়ে ওঠা সাবা পরিবার ও অসুস্থ মায়ের দেখভাল করতে গিয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠার সুযোগ হারায়। অর্থনৈতিক টানাপড়েন, অনিশ্চিত ভবিষ্যৎ আর মানসিক চাপÑ সবকিছুর মধ্যেও সে লড়াই চালিয়ে যায় মাকে সুস্থ করে তোলার আশায়। সাবা চরিত্রে মেহজাবীন চৌধুরীর অভিনয় এই গল্পকে আরও মানবিক করে তুলেছে। তার সঙ্গে রয়েছেন মোস্তফা মনওয়ার ও রোকেয়া প্রাচী।

এখানে রাজনৈতিক আলাপ জরুরি

এই সপ্তাহের আরেকটি আলোচিত বাংলা সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, যা মুক্তি পাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এটি সম্পূর্ণ আলাদা একটি সিনেমা, যেখানে সরাসরি উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা। ছবির গল্পে প্রতিফলিত হয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপট। ব্যক্তি ও রাষ্ট্রের সম্পর্ক, সাধারণ মানুষের জীবনে রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব এবং সময়ের উত্তাল বাস্তবতাÑ এসব বিষয়কে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার কাহিনি। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি রয়েছেন আবুল কালাম তানভীর, অপূর্ব, কেয়া আলমসহ আরও অনেকে। সিনেমাটির প্রযোজনা করেছেন খলিদ মাহমুদ তূর্য।

রাত আকেলি হ্যায় : দ্য বানসাল মার্ডারস

নেটফ্লিক্সে ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘রাত আকেলি হ্যায় : দ্য বানসাল মার্ডারস’। এটি ২০২০ সালের জনপ্রিয় ক্রাইম থ্রিলার রাত আকেলি হ্যায়-এর সিকুয়েল। আবারও ইন্সপেক্টর জটিল যাদবের ভূমিকায় ফিরেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। কানপুরের প্রভাবশালী বানসাল পরিবারে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় লোভ, ক্ষমতা ও বিশ্বাসঘাতকতার ভয়াবহ চিত্র। রাধিকা আপ্তে ও চিত্রাঙ্গদা সিং এই রহস্যময় গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

মিসেস দেশপান্ডে

জিওহটস্টারে মুক্তি পাওয়া হিন্দি সিরিজ ‘মিসেস দেশপান্ডে’ তৈরি হয়েছে ফরাসি থ্রিলার লা ম্যান্টে থেকে অনুপ্রাণিত হয়ে। এখানে মাধুরী দীক্ষিত অভিনয় করেছেন এক দণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলারের চরিত্রে, যার খুনের ধরন নকল করে নতুন অপরাধ শুরু হয়। অপরাধী ধরতে বাধ্য হয়ে পুলিশ নেয় সেই ভয়ংকর নারীর সহায়তা। সিরিজটি মানসিক দ্বন্দ্ব, অপরাধবোধ ও থ্রিলের মিশেলে এগিয়েছে। মুক্তি পেয়েছে গতকাল ১৯ ডিসেম্বর।

এমিলি ইন প্যারিস : সিজন ৫

নেটফ্লিক্সে এসেছে জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর পঞ্চম সিজন। আগের সিজনের অসমাপ্ত সম্পর্ক ও পেশাগত জটিলতার ধারাবাহিকতায় এবার এমিলির গল্প শুধু প্যারিসেই নয়, বিস্তৃত হচ্ছে রোম শহরেও। নতুন শহর, নতুন সিদ্ধান্ত আর পুরনো আবেগÑ সব মিলিয়ে সিরিজটি আগের মতোই হালকা বিনোদনের আবহ ধরে রেখেছে। এই জনপ্রিয় সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত ১৮ ডিসেম্বর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা