× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বউ শাশুড়ি’তে ডলি জহুর ও দীপা খন্দকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:০৫ পিএম

‘বউ শাশুড়ি’তে ডলি জহুর ও দীপা খন্দকার

বাংলা নাটকের দুই জনপ্রিয় মুখ অভিনেত্রী ডলি জহুর ও দীপা খন্দকার আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। একসময় বহু নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের মন জয় করা এই দুই অভিনেত্রীকে সময়ের ব্যবধানে সাম্প্রতিক নাটকে খুব একটা একসঙ্গে দেখা যায়নি। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন একটি নাটকে আবারও জুটি বেঁধেছেন তারা। নাটকটির নাম ‘বউ শাশুড়ি’। রাজধানীর ধানমন্ডিতে সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বউ শাশুড়ি’ নাটকটি মূলত এমএসএম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। নাটকটির রচনা ও নির্মাণ করেছে এমএসএম টিম। খুব শিগগিরই নাটকটি দর্শকের জন্য অনলাইনে প্রকাশ করা হবে।

নাটকটির গল্প বউ ও শাশুড়ির পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গল্পে একটি ড্রাইভার চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যার মাধ্যমে বউ ও শাশুড়ির মধ্যে নানা ধরনের ভুল বোঝাবুঝি ও পরিস্থিতির সৃষ্টি হয়। পারিবারিক জীবনে বউ-শাশুড়ির সম্পর্ক ঘিরে যে টানাপড়েন ও দ্বন্দ্ব দেখা যায়, সেগুলোই নাটকের কাহিনিতে তুলে ধরা হয়েছে।

দীর্ঘদিন পর ডলি জহুর ও দীপা খন্দকারকে একই নাটকে দেখা যাবেÑ এ বিষয়টি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বাস্তবধর্মী গল্প ও পরিচিত পারিবারিক প্রেক্ষাপটের কারণে নাটকটি অনলাইন দর্শকের কাছে আলাদা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এমএসএম ড্রামা চ্যানেল নিয়মিত পারিবারিক ও সামাজিক গল্পভিত্তিক নাটক প্রকাশ করে থাকে। সেই ধারাবাহিকতায় ‘বউ শাশুড়ি’ নাটকটিও তাদের নতুন সংযোজন হিসেবে শিগগিরই প্রচারে আসছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা