× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিরিজে মিস্টার বিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৯ পিএম

নতুন সিরিজে মিস্টার বিন

পর্দায় ‘মিস্টার বিন’ চরিত্রে অভিনয় করার পর থেকেই রোয়ান অ্যাটকিনসনের নাম যেন আড়ালেই পড়ে গেছে। তিনি যা-ই করুন না কেন, দর্শকের কাছে আজও তিনি মূলত ‘মিস্টার বিন’ হিসেবেই পরিচিত। সেই পরিচয়ের ভার নিয়েই ৭০ বছর বয়সি এই ব্রিটিশ অভিনেতা আবার ফিরেছেন নতুন একটি কমেডি সিরিজ নিয়ে।

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ ‘ম্যান ভার্সেস বেবি’। গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত এই সিরিজটি ২০২২ সালের জনপ্রিয় সিরিজ ‘ম্যান ভার্সেস বি’-এর পরবর্তী সিরিজ। আগের মতোই এখানে অ্যাটকিনসন অভিনয় করেছেন ট্রেভর বিংলি চরিত্রে।

এই নতুন সিরিজে আগের তুলনায় কিছুটা শান্ত বিংলিকে দেখা যায়। সে কাজ করে একটি স্কুলের কেয়ারটেকার হিসেবে। তবে বড়দিনের সময় একটি বিলাসবহুল পেন্টহাউসে কাজের সুযোগ তাকে আবারও জড়িয়ে ফেলে ঝামেলায়। স্কুলের একটি অনুষ্ঠানের পর ‘বেবি জিসাস’-কে নিতে কেউ না এলে, ছুটির দিনগুলোতে সেই শিশুই হয়ে ওঠে বিংলির অপ্রত্যাশিত সঙ্গী।

মুক্তির আগে দর্শকদের মধ্যে বিশেষ করে ‘মিস্টার বিন’ ভক্তদের আগ্রহ থাকলেও সমালোচকদের কাছ থেকে সিরিজটি খুব একটা প্রশংসা পায়নি। অনেকেই একে গড়পড়তা বলে আখ্যা দিয়েছেন। তবে ট্রেভর বিংলি চরিত্রটির সঙ্গে মিস্টার বিনের মিল স্পষ্ট। দুজনই ছোটখাটো সমস্যাকে এমনভাবে মোকাবিলা করেন, যা শেষ পর্যন্ত বড় বিপর্যয়ে রূপ নেয়।

তবে পার্থক্যও রয়েছে। বিংলি কথা বলতে পারে, সামাজিক শিষ্টাচার বোঝে এবং তার একটি পারিবারিক অতীত আছে। সে একজন স্নেহশীল বাবা, যার একটি কিশোরী মেয়ে রয়েছে। অন্যদিকে মিস্টার বিন ছিল প্রায় অবাস্তব, ভিনগ্রহী এক চরিত্র।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা