× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহিত-অদিতির বিচ্ছেদের খবর ভিত্তিহীন

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৫:৩৪ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৬:৩২ পিএম

বলিউড অভিনেতা মোহিত রায়না আর তার স্ত্রী অদিতি শর্মা

বলিউড অভিনেতা মোহিত রায়না আর তার স্ত্রী অদিতি শর্মা

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, পথ আলাদা হচ্ছে বলিউড অভিনেতা মোহিত রায়না আর তার স্ত্রী অদিতি শর্মার। এই তারকা দম্পতির বিয়ের বয়স মাত্র এক বছর। তাই এ খবর যেন আরও বেশি নাড়িয়ে দিয়েছিল তাদের ভক্তদের।

তবে সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘দেবো কা দেব মহাদেব’ খ্যাত অভিনেতা মোহিত নিজেই।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মোহিত বলেছেন, ‘এটা ভিত্তিহীন। জানি না কোথা থেকে এটা শুরু হয়েছে। ভারতের বলিউডশাদি.কম নামের একটা পোর্টালে প্রথম এ নিয়ে খবর প্রকাশ হয়। কিন্তু এটা সত্য নয় একেবারেই। আমি আর অদিতি খুব খুশি আমাদের বিবাহিত জীবনে। আমি এটা নিয়ে আরও কথা বলতাম, তবে আমরা হিমাচল প্রদেশে প্রথম বিবাহবার্ষিকী পালনে এখন ব্যস্ত।’

আসলে নেটপাড়ার একটা অংশ খুঁজে বের করে যে, সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ফলো করেন না মোহিত আর অদিতি। এমনকি মোহিত সেখান থেকে তার বিয়ের ফটোও মুছে ফেলেছেন।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, ‘বিয়ের সব ফটো ঠিকই আছে। অদিতি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে না, তার কারণ হলো সে যেহেতু বাইরের কেউ নয়, তাই অবাঞ্ছিত নজরদারি ওর পছন্দ নয়। আর তা ছাড়া আমরা আমাদের ব্যক্তিগত জীবন সুরক্ষিত রাখতে চাই।’

পরিচিতদের মাধ্যমে আলাপ আর তারপর বিয়ের সিদ্ধান্ত নেন মোহিত আর অদিতি। সবাইকে চমকে দিয়েই বিয়ের ফটো সে সময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এই অভিনেতা। কাশ্মীরি নিয়ম মেনে বিয়ে হয়েছিল তাদের। বিয়ের অনুষ্ঠান হয়েছিল রাজস্থানে। সে সময় ছবি শেয়ার করে অভিনেতা লিখেছিলেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না, সমস্ত বাধা টপকে এগিয়ে চলে। দেয়াল ভেদ করে এগিয়ে চলে গন্তব্যের দিকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা