× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরের আলোচিত সিরিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:১৯ পিএম

বছরের আলোচিত সিরিজ

২০২৫ সাল ছিল দেশের বিনোদন জগতের জন্যই এক চ্যালেঞ্জের বছর। চলতি বছরটা দেশীয় সিরিজ লাভারদের জন্য খুব একটা আশাব্যঞ্জক ছিল না। এর মধ্যেই দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি দর্শকদের জন্য মুক্তি দিয়েছে ২৭টি ভিন্নধর্মী কনটেন্ট।

এই এক বছরে ওটিটিতে মুক্তি পেয়েছে বড় ক্যানভাসের অরিজিনাল সিনেমা, নামকরা নির্মাতা ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের কাজ, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা, পাশাপাশি নতুন ও তরুণ নির্মাতাদের পরীক্ষামূলক কাজ।

২০২৫ সালের শুরুতেই আলোচনায় আসে সুকর্ন সাহেদ ধীমান পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’। মানবতা, রাজনীতি ও ইতিহাসের নৃশংস বাস্তবতা থেকে অনুপ্রাণিত এই সিরিজে উঠে এসেছে মরিচঝাঁপি গণহত্যার ফিকশনাল প্রেক্ষাপট। সংবেদনশীল বিষয় ও নির্মাণশৈলীর কারণে সিরিজটি দর্শক-সমালোচকদের দৃষ্টি কাড়ে। একই বছরে মুক্তি পায় সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘গুলমোহর’। দেশীয় সিরিজের ভাষা ও আঙ্গিক তৈরিতে যাকে অগ্রণী নির্মাতাদের একজন বলা হয়, চরকির জন্য এটি ছিল তার প্রথম কাজ। অন্যদিকে চরকির অন্যতম জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপনকে নিয়ে নির্মিত সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পায় বছরের মাঝামাঝি সময়ে। দর্শকদের কাছে পরিচিত এই চরিত্রের প্রত্যাবর্তন ২০২৫ সালের কনটেন্ট তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য।

সব সিরিজই ছিল বড় ক্যানভাসের। দৃশ্যায়ন ও গল্পÑ দুই ক্ষেত্রেই নতুন কিছু করার প্রচেষ্টা ছিল স্পষ্ট।

তরুণ নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’তে অভিনয় করে আলোচনায় আসেন নবীন অভিনয়শিল্পী পারশা মাহজাবীন। তরুণ অভিনয়শিল্পী সাদ সালমি নাওভী, সাদনিমা বিনতে নোমানসহ একঝাঁক নবীনকে নিয়ে মাহমুদা সুলতানা রিমা পরিচালিত ‘লিটল মিস ক্যাওস’ ছিল আরেকটি উল্লেখযোগ্য কাজ।

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘আমলনামা’ এবং শিহাব শাহীন পরিচালিত ‘তোমার জন্য মন’ মুক্তি পায় চলতি বছরেই।

বছরের শেষ কনটেন্ট হিসেবে মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ষষ্ঠ সিনেমা ‘ডিমলাইট’। শরাফ আহমেদ জীবন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পারসা ইভানা ও তানজিকা আমিন। মুক্তি পেয়েছে ১১ ডিসেম্বর রাত ১২টায়।

আরিফিনি শুভ ও জান্নাতুল ঐশীর সিনেমাটির মুক্তি নিয়ে আলোচনা ছিল গত কয়েক বছর। অবশেষে রায়হান রাফী পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্মে। ১০ ডিসেম্বর রাতে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপ প্লাসে মুক্তি পায় ছবিটি। প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ফেরেশতে। ২ নভেম্বর বঙ্গতে এসেছে সিনেমাটি। আলোচিত জুটি ইয়াশ রোহান ও তটিনীকে নিয়ে চরকি অরিজিনাল সিনেমা তোমার জন্য মন নির্মাণ করেছেন শিহাব শাহীন। ৬ নভেম্বর সিনেমাটি চরকিতে মুক্তি পেয়েছে। রোমান্স, কমেডি আর তরুণদের ‘ক্যাওটিক’ জীবন নিয়ে নির্মিত ওয়েব ফিল্মটি চরকিতে মুক্তি পেয়েছিল। গল্পের কেন্দ্রীয় চরিত্র দুজনÑ ইরা ও মারুফ। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইরাকে ঘিরে গল্পের শুরু। ফ্যাশনসচেতন, প্রাণবন্ত এই তরুণীর জীবনে প্রতিদিনই ঘটে নানা রকম ঝামেলা। তার জীবন এলোমেলো, অগোছালো তবে রঙিন অভিজ্ঞতায় ভরপুর। সে কারণেই ফিল্মের নাম রাখা হয়েছে ‘লিটল মিস ক্যাওস’। অভিনয়নৈপূণ্য দিয়ে বরাবরই দর্শককে মুগ্ধ করেন নাসির উদ্দিন খান। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন এই শক্তিমান অভিনেতা। তার নতুন ওয়েব ফিল্মের নাম ‘নয়া নোট’। ‘দাগি’ সিনেমা দিয়ে চলতি বছর আফরান নিশো তার ভক্তদের সামনে হাজির হয়েছেন। ‘সুড়ঙ্গ’র পর ‘দাগি’ দিয়েও চমক দেখিয়েছেন। ‘একেএ’ নামে তার একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে এ বছরে। বছরের অন্যতম আলোচনায় ছিল এ সিরিজটি। সিনেমার বাইরে রায়হান রাফীর পরিচালনায় তমা মীর্জা ‘আমলনামা’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। এখানেও তিনি আলোচিত হয়েছেন ঢের। মোশাররফ করিমকে নতুনভাবে দেখা গেছে ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজে। অনবদ অভিনয় করে সাড়া পেয়েছেন বেশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা