× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোস্ট স্টাইলিশ ৬৭ তালিকায় ‘শাহরুখ খান’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২ পিএম

মোস্ট স্টাইলিশ ৬৭ তালিকায় ‘শাহরুখ খান’

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে ২০২৫ সালের ‘মোস্ট স্টাইলিশ ৬৭’ ব্যক্তির তালিকা। বৈশ্বিক ফ্যাশন ও পপ কালচারের তারকাসমৃদ্ধ এই তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউডের কিং খান শাহরুখ খান। তালিকা প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তার বিশ্বজুড়ে থাকা ভক্তরা।

নিউইয়র্ক টাইমসের এই মর্যাদাপূর্ণ তালিকায় রয়েছেন সংগীত, চলচ্চিত্র, ফ্যাশন ও ডিজিটাল দুনিয়ার বহু আলোচিত মুখ; যাদের মধ্যে আছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার, র‌্যাপার ডোইচি, অভিনেতা-ডিজাইনার এএসএপি রকি, সোশ্যাল মিডিয়া তারকা ও মডেল ভিভিয়ান উইলসন, সংগীতশিল্পী নিকোল শেরজিঙ্গার, অভিনেতা ওয়ালটন গগিন্স, অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স এবং কমেডিয়ান-নাট্যকার কোল এসকোলা।

৬০ বছর বয়সি শাহরুখ খানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার প্রধান কারণ ২০২৫ মেট গালায় তার দুর্দান্ত উপস্থিতি। জীবনে প্রথমবারের মতো এই বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্টে অংশ নিয়েই নজর কাড়েন তিনি। ওই সময় কিং খান পরেছিলেন ভারতীয় তারকা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো রঙের কাস্টমাইজড বেসপোক পোশাক, যা আন্তর্জাতিক ফ্যাশনমহলে ব্যাপক প্রশংসা কুড়ায়।

তালিকা প্রকাশ করতে গিয়ে নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘মেট গালায় প্রথম অংশগ্রহণেই যেন অনুষ্ঠানটিকে নিজের করে নিয়েছিলেন শাহরুখ।’

তার নামের পাশে যুক্ত করা হয়েছে ইভেন্টের কয়েকটি ছবি, যেখানে দেখা যায় শাহরুখের আকর্ষণীয় ব্ল্যাক মেনসওয়্যার লুকÑ যা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

ব্যস্ত সময়ের মধ্যেও শাহরুখ বর্তমানে কাজ করছেন তার নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে। সিনেমাটিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান এবং বলিউডের আরেক শীর্ষ তারকা দীপিকা পাড়ুকোন। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখকে নিয়ে ব্লকবাস্টার ‘পাঠান’ নির্মাণ করেছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা