× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুরি বোর্ডে আফসানা মিমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১২:১৩ পিএম

জুরি বোর্ডে আফসানা মিমি

আগামী বছরের শুরুতেই পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনটি শুরু হবে ১০ জানুয়ারি, চলবে টানা ৯ দিন। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজকরা জানাচ্ছেন, চলতি বছর ৯১ দেশের প্রায় ২৬৭টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র স্থান পাবে উৎসবের বিভিন্ন বিভাগে।

ইতোমধ্যে উৎসবের দুটি গুরুত্বপূর্ণ বিভাগের জন্য গঠিত জুরি বোর্ডের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির নাম। তিনি বিচারক হিসেবে কাজ করবেন ওমেন ফিল্মমেকার বিভাগে, যেখানে নারী নির্মাতাদের তৈরি ফিচার, শর্ট ও ডকুমেন্টারি মূল্যায়ন করা হবে। আন্তর্জাতিক নারী শিল্পী, গবেষক ও নির্মাতাদের নিয়ে গঠিত স্বাধীন এই প্যানেলে মিমির সহযাত্রী হিসেবে থাকছেন যুক্তরাজ্য ভিত্তিক ক্রোয়েশীয় ডকু নির্মাতা আলেকজান্দ্রা মার্কোভিচ, ইরানি-অস্ট্রেলীয় ভিজ্যুয়াল আর্টিস্ট ও নির্মাতা রোনাক তাহের, ফিলিপাইনের জনপ্রিয় অভিনেত্রী জেরাল্ডিন ভিলামিল এবং প্যারিসে বসবাসরত মার্কিন নির্মাতা ও শিক্ষক ম্যারিয়ন স্ট্যান্ডেফার।

নারী নির্মাতাদের অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম আয়োজন টুয়েলভথ আন্তর্জাতিক উইমেন ফিল্মমেকারস কনফারেন্সও অনুষ্ঠিত হবে এবার। ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশের নারী চলচ্চিত্র ব্যক্তিত্ব ও গবেষকরা অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে স্পিরিচুয়াল ফিল্মস বিভাগেও ঘোষণা করা হয়েছে জুরি সদস্যদের নাম। এই বিভাগে চলচ্চিত্রগুলো মূল্যায়ন করবেন বাংলাদেশের লেখক ও প্রযোজক তানভীর হোসেন, সুইজারল্যান্ডের প্রজেক্ট ম্যানেজার তেরেসা ভিনা, ব্রাজিলীয় অডিও-ভিজ্যুয়াল শিল্পী মিলিনা কোয়ারজ, জার্মান নির্মাতা দারিয়া সিলফস্টিন এবং ইরানি প্রযোজক এহসান কাভেহ।

ওমেন ফিল্মমেকার ও স্পিরিচুয়াল ফিল্মস ছাড়াও মোট ১০টি বিভাগ থাকছে এবারের উৎসবে। অন্যান্য বিভাগ হলোÑ বাংলাদেশ প্যানোরামা, এশিয়ান সিনেমা, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস এবং শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা