× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজের নতুন দুই সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৬ এএম

 রাজের নতুন দুই সিনেমা

পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমার পর থেকেই চলচ্চিত্রপাড়া জুড়ে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল শরিফুল রাজ এখন কোন কাজে ব্যস্ত? দর্শকের কৌতূহলের মধ্যেই হঠাৎ জানা গেল, রাজকে দেখা যাবে তানিম নূরের নতুন ছবি ‘বনলতা এক্সপ্রেস’-এ। এর রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরেক চমকÑ আলভী আহমেদের নতুন প্রকল্প ‘জীবন অপেরা’তেও যুক্ত হচ্ছেন তিনি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ জানালেন, ‘চুক্তি সাইন করেছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না। গল্পের এমন কিছু দিক আছে, যা সময় হলে সবাই জানবে।’ তার এই সংক্ষিপ্ত মন্তব্যই ইঙ্গিত দিচ্ছে নতুন ছবিটি হয়তো ভিন্ন আঙ্গিকে হাজির হতে চলেছে।

দুটি জীবন, দুই বাস্তবতা

পরিচালক আলভী আহমেদের ভাষ্যে, ‘জীবন অপেরা’র কেন্দ্রীয় চরিত্র রফিক এক অদ্ভুত পরিস্থিতির মানুষ। গল্পে দেখা যাবে, এক রফিক ব্যর্থ প্রেমিক; যাকে ছেড়ে শারমিন পাড়ি জমায় সিডনিতে এবং নতুন জীবনে বিয়ে করে। অন্যদিকে আরেক রফিক সেই শারমিনকেই নিয়ে সুখের সংসারে। অদ্ভুত বাঁক আসে যখন এক সকালে ঘুম ভেঙে রফিক আবিষ্কার করে, সে ব্যর্থ প্রেমের জীবনের ভেতর থেকে ছিটকে পড়েছে সেই সুখী সংসারের জীবনে!

পরিচালকের ভাষায়, রফিক যেন দুই সমান্তরাল বাস্তবতার মাঝে আটকে থাকা এক ইঁদুর যে বুঝতেই পারে না, কোন জীবনটিই প্রকৃত তার। সমসাময়িক বাংলা সিনেমায় এই ধরনের সায়েন্স-ড্রামা ও মনস্তাত্ত্বিক বাস্তবতার সংমিশ্রণ খুব বিরল। ফলে ‘জীবন অপেরা’ শুরু থেকেই চলচ্চিত্রপ্রেমীদের আলাদা আগ্রহ তৈরি করেছে।

শুটিং ব্যস্ততা

শিগগিরই শুরু হচ্ছে বনলতা এক্সপ্রেসের প্রধান শুটিং। টিমের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রাজকে ছবিতে দেখা যাবে এক জটিল চরিত্রে, যে ট্রেনযাত্রার ভেতর দিয়ে নিজের অতীতের মুখোমুখি হয়। এরপরই শুরু হবে জীবন অপেরার টানা শুটিং। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা সবকিছুই আলভী আহমেদের হাতে।

মডেল থেকে আলোচিত অভিনেতা

র‍্যাম্প মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও রাজের আসল পরিচিতি আসে বড়পর্দায়। প্রথম অভিনয় ‘আইসক্রিম’। এরপর পাওয়া যায় ‘ন ডরাই’-এ আত্মবিশ্বাসী উপস্থিতি।

তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় রায়হান রাফীর ‘পরাণ’। ‘পরাণ’-এর সফলতার পর তিনি ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করেছেন ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’-এর মতো ছবিতে অভিনয় করে। চরিত্রভেদে তার রূপান্তর ক্ষমতা আজ তাকে ঢালিউডের অন্যতম আলোচিত অভিনেতায় পরিণত করেছে।

দুই চরিত্র নতুন রাজ

‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’Ñ দুটি ছবিই ভিন্ন ঘরানার এবং দুটিতেই রাজের চরিত্র জটিল মানসিক স্তর নিয়ে এগোয়। শিল্প-সমালোচকরা বলছেন, এই দুই ছবিই শরিফুল রাজের ক্যারিয়ারে সৃজনশীল নতুন দিগন্ত যোগ করতে পারে। চিত্রগ্রহণ শেষ হলে এবং প্রথম লুক প্রকাশ পেলে দর্শকের আগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা