× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে পিকি ব্লাইন্ডার্স : দ্য ইমমর্টাল ম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১১:০২ এএম

আসছে পিকি ব্লাইন্ডার্স : দ্য ইমমর্টাল ম্যান

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে কিলিয়ান মারফি অভিনীত ‘পিকি ব্লাইন্ডার্স’-এর সিনেমা সংস্করণের মুক্তির তারিখ, ফার্স্ট লুক এবং অফিসিয়াল নাম। সিরিজ ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার পর নির্মাতারা নিশ্চিত করেছেন, সিনেমাটির নাম রাখা হয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স : দ্য ইমমর্টাল ম্যান’ এবং এটি মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ৬ মার্চ।

ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি প্রথমে সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। হলে মুক্তির দুই সপ্তাহ পর, অর্থাৎ ২০ মার্চ ২০২৬ থেকে এটি বিশ্বব্যাপী স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে। এই প্রথমবারের মতো জনপ্রিয় সিরিজটির গল্প আসছে পূর্ণাঙ্গ সিনেমা রূপে।

টম হার্পারের পরিচালনায় এবং সিরিজের স্রষ্টা স্টিভেন নাইটের চিত্রনাট্যে নির্মিত এই ছবিতে আবারও আইকনিক চরিত্র টমি শেলবি হিসেবে পর্দায় ফিরছেন অস্কারজয়ী কিলিয়ান মারফি। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত চলা বাফটা-জয়ী এই সিরিজে টমি শেলবির চরিত্রে অভিনয় করেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

সিনেমা প্রসঙ্গে এক বিবৃতিতে কিলিয়ান মারফি বলেন, ‘এই সিনেমাটি সম্পূর্ণই ভক্তদের জন্য তৈরি করা হয়েছে। তাদের ভালোবাসা ও প্রত্যাশাই আমাদের নতুন করে এই যাত্রায় ফিরিয়ে এনেছে।’ তার এই বক্তব্য প্রকাশের পর ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে। ছবিতে মারফির পাশাপাশি অভিনয় করছেন রেবেকা ফার্গুসন, টিম রথ, সোফি রান্ডেল, ব্যারি কিওগান, স্টিফেন গ্রাহাম ও জে লিকারগো। এ ছাড়া সিরিজের পরিচিত মুখ নেড ডেনেহি, পাকি লি এবং ইয়ান পেকও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

উল্লেখ্য, ২০২২ সালে ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের ষষ্ঠ সিজন দিয়ে সিরিজের মূল অধ্যায় শেষ হয়। এরপর ২০২৩ সালের ‘ওপেনহাইমার’ ছবিতে অভিনয় করে অস্কার জিতে কিলিয়ান মারফি তার ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করেন। তবে ভক্তদের কাছে টমি শেলবি চরিত্রই আজও তার অন্যতম সেরা পরিচয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা