× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সজল-অপু জুটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১২:০৩ পিএম

 সজল-অপু জুটি

ঢাকাই চলচ্চিত্রে নতুন এক জুটির আগমন ঘটতে যাচ্ছে। প্রথমবারের মতো একই পর্দায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং অভিনয়শিল্পী আব্দুন নূর সজল। তাদের জুটি বাঁধা হচ্ছে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ পরিচালিত নতুন সিনেমা ‘দুর্বার’-এ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন অভিজ্ঞ গল্পকার আবদুল্লাহ জহির বাবু।

বেশকিছুদিন ধরেই ‘দুর্বার’ নিয়ে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন চলছিল। অবশেষে নির্মাতা নিশ্চিত করেছেন অপু ও সজলকে কেন্দ্র করেই এগোচ্ছে এই সিনেমার প্রধান গল্প। দুই ভিন্ন ধারার অভিনয়শিল্পীর প্রথমবার একসঙ্গে কাজ করাÑ এটিই ছবিটিকে শুরুতেই আলোচনায় এনে দিয়েছে। অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান ধরে রেখেছেন নানা চরিত্রের মাধ্যমে। অন্যদিকে সজল ছোটপর্দায় সফলতার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন বেছে বেছেÑ তাই তার নতুন সিনেমা মানেই বিশেষ আগ্রহ তৈরি হয় দর্শকের মাঝে।

নির্মাতা ফুয়াদ জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে ‘দুর্বার’-এর শুটিং। ছবির প্রথম লট ঢাকায় ও পার্শ্ববর্তী লোকেশনে ধারণ করা হবে। শুরু থেকেই সম্পূর্ণ ইউনিটকে পরিকল্পিতভাবে কাজ করানোর প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর লেখা গল্পে রয়েছে পরিবার, সম্পর্ক, আবেগ এবং সমাজের বাস্তবতার ছাপ, যা মূলত নাটকীয় ঘরানার মধ্যে থেকেও দর্শকদের ভিন্ন অনুভূতি দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সবকিছু সময়মতো এগোলে ২০২৬ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দুর্বার’। নির্মাতা ও শিল্পীরা মনে করছেনÑ অপু বিশ্বাস ও আব্দুন নূর সজলের নতুন এই জুটি দর্শকদের জন্য হবে নতুন এক চমক। চলচ্চিত্রপাড়ায় ইতোমধ্যেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা