× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্মাননা পাচ্ছেন তিন গুণিজন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:৪৪ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:৪৪ পিএম

সম্মাননা পাচ্ছেন তিন গুণিজন

সম্মাননা পেতে যাচ্ছেন দেশের সংস্কৃতি অঙ্গনের তিন গুণিজন। তারা হলেন—সংগীতজ্ঞ শেখ সাদী খান, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ ও বীর মুক্তিযোদ্ধা ও নাট্য সংগঠক নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কাকরাইলের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ কর্তৃক চলচ্চিত্র, টিভি, সংগীত এবং মঞ্চতারকাদের নিয়ে সেরার ভিত্তিতে ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’।

সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতে শেখ সাদী খান, চলচ্চিত্রে কাজী হায়াৎ ও বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু। সাংবাদিকতা বিভাগে প্রিন্ট মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ অবদানের জন্য বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী এবং অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক এমপি ও এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ এবং নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসেন। সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অভি চৌধুরী।

উল্লেখ্য, শুরু থেকেই এ সংগঠনটি সুস্থ সংস্কৃতিচর্চা ও এর উন্নয়ন, সামাজিক সচেতনতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচিত। সহস্রাব্দকে বরণ করে নেওয়ার জন্য ২০০০ সালে আলোচিত মিলেনিয়াম অ্যাওয়ার্ড প্রদান, ২০০০ মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন, দুস্থ শিল্পীদের কল্যাণে কর্মকাণ্ড, অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ তথা নিজস্ব সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছে। সে ধারাবাহিকতাতেই বিসিআরএ এই বিজয়ের মাসে সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষদের মূল্যায়নের জন্য এক অনন্য উদ্যোগ নিয়েছে। বরাবরের মতো বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এসব গুণী মানুষকে সম্মাননা জানানোই অনুষ্ঠানের মূল লক্ষ্য। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা