× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে চার হলিউড সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ১৩:২৭ পিএম

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে চার হলিউড সিনেমা

বছরের শেষ মাসটা যেন সিনেমাপ্রেমীদের জন্য বিশেষ এক উৎসব। হলিউডজুড়ে ইতোমধ্যে বাজতে শুরু করেছে উৎসবের সুর আর সেই আমেজে দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছে চারটি প্রতীক্ষিত চলচ্চিত্র।

অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ

দীর্ঘ তিন বছরের প্রতীক্ষা শেষে আবারও প্যান্ডোরার জগতে ফিরতে চলেছে দর্শক। জেমস ক্যামেরনের নির্দেশনায় অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশে থাকছে নতুন সব অ্যাডভেঞ্চার আবেগঘন মুহূর্ত ও চরিত্রদের সংগ্রামে টানটান উত্তেজনা। প্যান্ডোরার বাড়তে থাকা সংঘাত এবার আরও গভীরভাবে গল্পে টেনে নেবে দর্শকদের। কেট উইন্সলেট, স্টিফেন ল্যাং ও জো সালদানার অভিনয়ে নির্মিত সিনেমাটি ১৫ ডিসেম্বর শুধু প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

অ্যানাকোন্ডা

জনপ্রিয় অ্যানাকোন্ডা ফ্র্যাঞ্চাইজির রিবুট এবার ভিন্ন মোড়ে। মাঝবয়সি একদল মানুষের উদ্যোগে শুরু হওয়ার শুটিং দুর্ভাগ্যবশত জটিলতায় জড়ায়। কারণ তারা সত্যিকারের একটি অ্যানাকোন্ডা ব্যবহার করে, যা পরে মারা যায়। এরপর দলটি জঙ্গলে গিয়ে খুঁজে পায় এমন এক রহস্যময় প্রাণীÑ যা আগে কখনও দেখা যায়নি। টম গরমিকান পরিচালিত এই হরর কমেডিতে আছেনÑ অল রুড, জ্যাক ব্ল্যাক ও স্টিভ জাহান। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে ২৫ ডিসেম্বর।

ক্রিসমাস কার্মা

ডিকেন্সের ‘আ-ক্রিসমাস ক্যারল’ এই সিনেমার জন্য প্রিয়াঙ্কা চোপড়ার গাওয়া লাস্ট ক্রিসমাসের দেশি সংস্করণ ইতোমধ্যে আলোচনায়। অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভূতদের উপস্থিতি স্ক্রুজের বদলে যাওয়ার গল্পটিকে নতুন আবহে সাজিয়েছেন পরিচালক গুরিন্দর চাধা। এতে অভিনয় করেছেন কুনাল নায়ার, ইভা লঙ্গরিয়া, চৈত্র চন্দ্রন ও বিলি পোর্টার। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর।

ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস ২

জনপ্রিয় গেম অবলম্বনে তৈরি এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে মাইক ও পুলিশ কর্মকর্তা ভ্যানেসাকে। তারা মাইকের ১৭ বছর বয়সি বোন অ্যাবির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সত্য লুকিয়ে রাখতে চাইলেও অ্যাবির অ্যানিমেট্রনিক বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ভৌতিক ঘটনার সূচনা করে। জীবন্ত হয়ে ওঠা মাসকটদের ত্রাস ছড়ানোর গল্পে তৈরি এই হরর-কমেডি পরিচালনা করেছেন এমা ট্যামি। এলিজাবেথ লেইল ও জশ হেন্ডারসনের অভিনয়ে সিনেমাটি মুক্তি পাবে ৫ ডিসেম্বর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা