× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বছরে নতুন জুটি রোশান-ভাবনা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২ ১৫:৪২ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২ ১৭:৩৯ পিএম

নতুন বছরে নতুন জুটি রোশান-ভাবনা

এ প্রজন্মের অভিনয়ে অন্যতম প্রিয়মুখ আশনা হাবিব ভাবনা ও চিত্রনায়ক জিয়াউল রোশান। ‘এক্সকিউজ মি’ নামের এক ছবিতে তারা জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন। ২১ ডিসেম্বর মহরতের মাধ্যমে ঘোষণা আসবে নতুন সিনেমাটির।

ছবির পরিচালক রায়হান খান। তিনি নিশ্চিত করেছেন, ‘এক্সকিউজ মি’ সিনেমা দিয়ে জুটিবদ্ধ হতে যাচ্ছেন রোশান ও ভাবনা। এরই মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন দুজন।

গল্পের কারণে এ সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন রোশান-ভাবনা। রোশান জানান, ‘গল্পটি দারুণ। রায়হান খানের কাজের প্রশংসা শুনেছি। ভাবনার সঙ্গে আগেও কাজ করার কথা ছিল কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করছি, দর্শক ভালো কিছু পাবে।’

নির্মাতা রায়হান খানের সঙ্গে আগেও কাজ করেছেন ভাবনা। সেই অভিজ্ঞতা থেকে সিনেমাটি দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘রায়হান খানের সঙ্গে যখন নাটকে কাজ করতাম তখন থেকেই বলতেন, ‘ভাবনা তোকে নিয়ে আমি সিনেমা বানাব’। ফাইনালি উনি আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন- এটা আমার জন্য অনেক সম্মানের। আমি কৃতজ্ঞ রায়হান খানের প্রতি, তিনি আমাকে বলেছেন এবং সেটা বলাতেই সীমাবদ্ধ থাকেনি।’

সিনেমাটি প্রসঙ্গে রায়হান খান বলেন, ‘শক্তিশালী গল্প। এই গল্প সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আমার সার্থকতা। প্রথমদিকে গল্প এক রকম ছিল, পরে কিছুটা পরিবর্তন করেছি। অভিনয়শিল্পীও সেভাবে নিয়েছি।’

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় রোশানের অভিনয় দেখে তার দিকে নজর পড়ে রায়হান খানের। ভাবনার সঙ্গে রোশানকে মানাবে ভালো, এই চিন্তা থেকেই তাদের কাস্টিং করা। এমনটাও জানালেন নির্মাতা।

সবকিছু ঠিক থাকলে নতুন বছরে শুরু হবে এ সিনেমার শুটিং। আরও কারা অভিনয় করছেন- সেটি জানানো হবে মহরত অনুষ্ঠানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা