× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘একটা চাদর হবে’র গায়ক জেনস সুমন আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২১:৪২ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন। ফাইল ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন। ফাইল ছবি

নব্বই দশকের ‘একটা চাদর হবে’ গানের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু।

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে ‘একটা চাদর হবে’ গানটি পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা পান জেনস সুমন। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ গান গেয়েছেন এ শিল্পী।

১৯৯৭ সালে জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় । তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। ২০০৮ সালে তার সবশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’ প্রকাশ হয়।

পরবর্তীতে সংগীতে কিছুটা অনিয়মিত হলেও শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি। দীর্ঘ ১৬ বছরের বিরতির পর ২০২৪ সালে প্রকাশ পায় তার গান ‘আসমান জমিন’। সর্বশেষ ‘আমি চাইব না’ শিরোনামের গান প্রকাশিত হয়। 

সেসময় সুমন জানিয়েছিলেন, আরও নতুন কিছু গান আসছে। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন জনপ্রিয় এই শিল্পী। নব্বই দশকের জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা