× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না ফেরার দেশে ‘ফিডব্যাক’র প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ২১:০০ পিএম

গিটারিস্ট সেলিম হায়দার। ফাইল ছবি

গিটারিস্ট সেলিম হায়দার। ফাইল ছবি

জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীত পরিচালক এবং ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু। তিনি বলেন, রাজধানীর হাতিরপুল পুকুরপাড় জামে মসজিদে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হয়।

ক্যানসারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এ গিটারিস্ট। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

প্রযোজনা সংস্থা ঢুলির কর্ণধার লুজা মির্জা জানান, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম ভাইকে। এরপর ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সেলিম ভাইকে।

সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল ‌‘সন্ন্যাসী’, প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল। পরবর্তীতে সেলিম হায়দার ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে লিড গিটার বাজান। সবশেষ ‘উল্লাস’ ও ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ ব্যান্ডে বাজাতেন তিনি। 

সেলিম হায়দারের সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হলো ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’। 

অসংখ্য গানে গিটার বাজানো এই গিটারিস্ট বাজিয়েছেন প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গেও। মূলত লিড গিটারিস্ট হলেও বেস, রিদম ও কি-বোর্ডেও বেশ পারদর্শী ছিলেন সেলিম হায়দার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা