× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুলিংয়ে প্রতিবাদ হুমার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৩:১২ পিএম

বুলিংয়ে প্রতিবাদ হুমার

কাজের ব্যস্ততার ফাঁকে ব্যক্তিজীবনের ছোট-বড় মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তারকারা। অনেকেই সেসব পোস্টে ভালোবাসা, শুভকামনা আর প্রশংসা ঢালেন। তবে অন্যদিকে আছেন কিছু ‘চিরচেনা নিন্দুক’, সুযোগ পেলেই কটাক্ষ ও কুরুচিকর মন্তব্যে ঝাঁপিয়ে পড়েন তারা- বিশেষ করে নারী তারকাদের লক্ষ্য করে।

এই সংস্কৃতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তার মতে, অনলাইনে নারীদের প্রতি অশালীন মন্তব্য বা হয়রানি- রাস্তায় শ্লীলতাহানির মতোই গুরুতর অপরাধ। তাই অনলাইন হয়রানির ক্ষেত্রেও আইনগত কঠোরতা থাকা প্রয়োজন। সম্প্রতি এক মন্তব্যে নিজের দীর্ঘদিনের ক্ষোভ উজাড় করে দেন হুমা। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আছে যারা প্রথমে অনুরোধ করে, বিকিনির ছবি দাও। আর যখন সত্যি পোস্ট করি, তখন তারাই বলে, এসব কী! এই দ্বিমুখী আচরণ শুধু বিরক্তিকর নয়, ভীষণ কষ্টদায়কও।’ হুমার যুক্তি, রাস্তায় কোনো নারীর প্রতি অশোভন মন্তব্য বা অনুপযুক্ত আচরণে যেমন শাস্তির বিধান আছে, অনলাইন প্লাটফর্মেও একই নিয়ম থাকা উচিত। তার কথায়, ‘আপনি যদি ইনবক্সে অশ্লীল বার্তা পাঠান বা কুরুচিকর ছবি পাঠান, সেটারও শাস্তি হওয়া উচিতÑ এখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।’ শেষে নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারীরা কী পোশাক পরছে, কেমন মেকআপ করছে, কী কাজ করছে, কখন বাড়ি ফিরছেÑ এসব নিয়ে মন্তব্য করার অভ্যাস বন্ধ করুন। নারীকে সম্মান করতে শিখুন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা