× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মেন্দ্রকে নিয়ে শাহরুখ খানের আবেগঘন পোস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৫:৪৬ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫ ১৫:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শান্তিতে ঘুমান ধরমজি, আপনি ছিলেন আমার বাবার মতো, এরকমই এক আবেগগন পোস্ট দেন বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খান। গতকাল বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা যান। 

ধর্মেন্দ্রের মৃত্যুতে শোকে ভাসছে বলিউড তথা পুরো ভারতীয় সিনেমাপ্রেমীরা।

শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে সবাই। 

আর ধর্মেন্দ্রকে নিয়ে আবেগঘন এক পোস্টে কিং খান লেখেন, শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন...। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। শুধু পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সব সময় ভালোবাসব।

গত ৩১ অক্টোবর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে চিকিৎসকরা সেখানে তাকে পর্যবেক্ষণে রাখেন। পরে ১০ নভেম্বর অবস্থার আরও অবনতি হয়। সে সময়ই অভিনেতার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েক দিন পর তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হলে সেখানেই চলছিল তার চিকিৎসা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা