× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন প্রেমে বাঁধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১১:১৪ এএম

আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন

পর্দায় সাহসী, প্রথাভাঙা অভিনয়ের জন্য পরিচিত আজমেরী হক বাঁধন। ব্যক্তিগত জীবনেও লড়াই করে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের পর একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়ে মিরপুরে বাবা-মায়ের সঙ্গে থাকেন এই অভিনেত্রী।

বিয়ে নিয়ে পরিবার কখনোই তার ওপর বাড়তি চাপ দেয়নি। তবে মেয়ের একটি ইচ্ছা ছিল, মায়ের জীবনে যেন আবার কেউ আসেন। মা যেন সুন্দরভাবে জীবনযাপন করেন। মেয়ের সেই চাওয়া এবার সত্যি হতে চলেছে। বাঁধন জানালেন, তিনি প্রেমে পড়েছেন। খুব শিগগিরই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনবেন।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি। কাজ, আমার মেয়ে, পরিবারÑ সবকিছু মিলিয়ে এখন গভীর শান্তি অনুভব করছি। প্রেম নিজেও সুন্দর। সম্পর্কটা নতুন, তাই যত্ন করে এগোতে চাই। শিগগিরই সবাইকে জানাব।’ তার এই নতুন সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার’ ছবিতে দেখা গেছে তাকে। এর বাইরে আরও দুটি প্রকল্পের কাজ শেষ করেছেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা