× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপত্তাহীনতায় পপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ১১:৩৪ এএম

সাদিকা পারভীন পপি

সাদিকা পারভীন পপি

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী সাদিকা পারভীন পপি আবার আলোচনায় এসেছেন। তবে কোনো সিনেমা নয়, বরং পারিবারিক বিরোধের কারণে। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পপি জানান, পারিবারিক সম্পত্তি ও জমি-সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে তাকে ঘন ঘন হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। পপির ভাষ্য, ‘বছরখানেক ধরে এই ভয়ভীতি বেড়ে চলেছে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনেও খুলনায় যাওয়ার সাহস হয়নি।’ পপি আরও বলেন, ‘নিখুঁত পরিকল্পনা করে তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।’

পপির অভিযোগ, ২০০৭ সালে তার চাচা কবির হোসেনের কাছ থেকে কেনা জমির দলিল থাকলেও বর্তমানে তার চাচাতো বোন মুক্তা ও তারেক দখল করে রেখেছেন। জমি ব্যবহার করতে গেলে নানা ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া পপি দাবি করেন, অতীতেও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। গত মাসে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পায়। ২০১৯ সালে এ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপর সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন তিনি। পরে একেবারে আড়ালে চলে যান। চলতি বছরে ফেব্রুয়ারির শুরুতে তার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ ওঠে। খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন তার বোন ফিরোজা পারভীন। এর পরই স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন পপি। এদিকে নতুন সিনেমায় অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। 

গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় পপির। অভিষেক সিনেমায় তিনি সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা