× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়েলের ঘুরে দাঁড়ানোর গল্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১১:০৯ এএম

পায়েল সরকার

পায়েল সরকার

বলিউড থেকে টালিউড- ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিক হিসেবে কাস্টিং কাউচ বহুদিন ধরেই আলোচনায়। ক্যারিয়ার শুরুর সুযোগ দেখিয়ে অনেক সময় নবাগত অভিনেত্রী কিংবা মডেলকে যৌন হয়রানির চেষ্টা করা হয়। এমন পরিস্থিতি থেকে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত তারকারাও সব সময় নিরাপদ নন।

টালিউডের পরিচিত মুখ পায়েল সরকারও নিজের জীবনের এমনই একটি তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। একসময় বাণিজ্যিক ঘরানার টালিউড সিনেমায় নিয়মিত ছিলেন পায়েল। দেব-পায়েল জুটি ছিল বক্স অফিসে নির্ভরতার নাম। তার অভিনীত ‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’, ‘প্রেম আমার’- সবই ছিল দারুণ হিট। দীর্ঘদিন পরে এক পডকাস্টে এসে নিজের অতীতের একটি গোপন অধ্যায় প্রকাশ করেন তিনি। পায়েলের ভাষায়, ইন্ডাস্ট্রিরই এক প্রযোজক কঠিন সময়ে তার কাছে ‘বিশেষ সুবিধা’ দাবি করেছিলেন। সঞ্চালক সরাসরি জানতে চাইলে তিনি দ্বিধা ছাড়াই স্বীকার করেন যে এটি যৌন সুবিধাই ছিল। তখন ক্যারিয়ারের নিম্নমুখী সময় পার করছিলেন তিনি, আর সেটিকেই সুযোগ হিসেবে নেন ওই প্রযোজক।

পায়েল নাম উল্লেখ না করে বলেন, প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানাভাবে অপমানজনক পোস্ট করতেন। তার ছবিতে ক্রসমার্ক এঁকে বাজে মন্তব্যও ছড়াতেন। মানসিকভাবে ভেঙে পড়লেও কিছুদিন পর তিনি আবার কাজে ফেরেন। এরপরই ‘প্রেম আমার’ ও ‘লে ছক্কা’ মুক্তি পায়- দুটোই বছর ব্যবধানে সুপারহিট হয়।

নারীর ‘না’-কে সমাজের বড় অংশ যে এখনও সম্মান করতে শেখেনি, সে বিষয়েও কড়া মন্তব্য করেছেন পায়েল। তার মতে, একজন নারী কোনো প্রস্তাবে ‘না’ বললেই অনেক পুরুষের অহংকারে আঘাত লাগেÑ সে ইন্ডাস্ট্রির হোক বা বাইরের। এই মানসিকতা থেকেই নারীরা নানা অপমান ও সমস্যার মুখে পড়ে।

ক্যারিয়ারের শুরুর দিকে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনাও হয়েছিল। ‘বোঝে না সে বোঝে না’-এর পর সেই সম্পর্কের ইতি ঘটে। এখনও বিয়ে না করেও অভিনয় ও কাজ নিয়েই নিজের পথ এগিয়ে নিচ্ছেন ৪০ পেরোনো এই অভিনেত্রী।

সম্প্রতি পায়েল অভিনীত নতুন ছবি ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ ১৪ নভেম্বর মুক্তি পেয়েছে। বিস্ময়করভাবে ৫৪টি দৃশ্য বাদ দেওয়ার পরও ছবিটি সেন্সর বোর্ড থেকে ‘অ্যাডাল্ট’ সনদ পায়Ñ যা কলকাতার সাম্প্রতিক চলচ্চিত্রে খুব কমই দেখা গেছে। এতে পায়েলের পাশাপাশি অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ঋষভ বসু, অনুরাধা মুখোপাধ্যায়সহ আরও অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা