× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোলজার সিনেমার ফার্স্ট লুক পোস্টার

তানজিন তিশার চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১১:৫১ এএম

তানজিন তিশা

তানজিন তিশা

ঢালিউড মেগাস্টার শাকিব খানের হাত ধরে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সোলজার’ দেখা যাবে অভিনেত্রীকে।

গত সোমবার সোলজারের অফিসিয়াল ফেসবুক পেজে তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছে। অভিনেত্রীর নজর কাড়া লুক মুগ্ধ করেছে নেটিজেনদের। পোস্টারে দেখা যায়, ক্যামেরা হাতে অভিনেত্রীর চোখে মুখে ফুটে উঠেছে একজন শক্তিশালী ও নির্ভীক নারীর প্রতিচ্ছবি। পোস্টারের চারপাশজুড়ে ভেসে বেড়ানো দাবার গুটিগুলো অভিনেত্রীর চরিত্রের মানসিক দৃঢ়তার ইঙ্গিত দিচ্ছে। তিশার ফার্স্ট লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্তরা। একজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে সে সাংবাদিক’। অন্য একজন লিখেছেন, ‘সোলজার-এ তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।’

এদিকে ইতোমধ্যে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’-এর দৃশ্যধারণ শুরু হয়েছে। এর আগে নির্মাতা ফাহাদ বলেন, ‘আমরা সোলজার সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা, চিন্তা, আর বাস্তবতা, সেই গল্পটাই তুলে ধরার চেষ্টা করেছি।’ গত কয়েক বছরে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমার চেয়ে সোলজার সিনেমায় তাকে ভিন্নভাবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন এই পরিচালক। ‘আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেনÑ যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সোলজার-এ ফুটে উঠবে’, বলেন নির্মাতা। সিনেমাটির চিত্রনাট্য নিয়ে নির্মাতার ভাষ্য, ‘দিন শেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি সেটাই তুলে ধরা হবে সিনেমায়। আমাদের গল্পের ভেতরে একটা দর্শন আছে, একটা ভাবনা আছে। দর্শক যেন সিনেমা দেখে অনুপ্রাণিত হয় এবং হল থেকে বের হয়ে নিজের জায়গা থেকে কিছু করার তাগিদ অনুভব করে দেশকে এগিয়ে নেওয়ার সেই বার্তাই দিতে চাই।’ তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ঈদ ছাড়া অন্য সময়েও যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে শুরু করে পরিবেশক, প্রযোজক সবাই লাভজনক হবে। আমরা সে সাহসী উদ্যোগ নিচ্ছি।’

প্রসঙ্গত, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ সিনেমটি নির্মাণ করেছেন সাকিব ফাহাদ। ইতোমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে, সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা নিজেই। তিশা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা