× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস ইউনিভার্স

ভোটে এগিয়ে মিথিলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৩:১৭ পিএম

তানজিয়া জামান মিথিলা

তানজিয়া জামান মিথিলা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করার পর তিনি দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পৌঁছেন প্রতিযোগিতার মূল মঞ্চে।

সম্প্রতি তিনি ভোটের মাধ্যমে পিপলস চয়েসে এক নম্বরে পৌঁছে দেশের জন্য নতুন মাইলফলক স্থাপন করেছেন। সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত মিথিলা ১ মিলিয়ন ভোট পেয়ে ১ নম্বরে অবস্থান করছেন; যা মিস ইউনিভার্সের ইতিহাসে বাংলাদেশের সেরা অর্জন এখন পর্যন্ত। সোমবার দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে মিথিলা বলেন, মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি আজ যেখান পর্যন্ত এসেছে, এটা শুধু একজন মানুষের অর্জন নয়, এটা পুরো জাতির সম্মান। দেশের মানুষ কষ্ট করে, ভালোবাসা দিয়ে তাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। এখন যদি আমরা ভোট না দিই, তাহলে সেই পরিশ্রম আর আশা সবটাই বৃথা হয়ে যাবে।

তাই সবাইকে অনুরোধ, বাংলাদেশের জন্য ভোট দিন। এই মুহূর্তে আপনার একটি ভোটই দেশের জয় নিশ্চিত করতে পারে। আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশের পাশে দাঁড়াই।

সাধারণ জনগণের পাশাপাশি সেলিব্রিটি এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্য আমাদের দরকার। আপনারা কিছু ভোট কিনে দিয়ে আমাদের সাহায্য করুন, বাংলাদেশকে সাহায্য করুন। এই জয় আমাদের সবার। সম্প্রতি একটি সেগমেন্টে বিকিনি পরায় মিথিলাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের নেটিজেনদের কাছে। চলছে ট্রল। থাইল্যান্ড থেকে মিথিলা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলমান বিতর্কের বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন। সেখানে তিনি দেশের মানুষকে উদ্দেশ্য করে প্রতিযোগিতার কঠিন বাস্তবতা তুলে ধরেন এবং নিজের কষ্টের কথাও জানান। ভিডিওতে মিথিলা বলেন, ‌‘আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে কিছু আসে-যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্টে আছি। এত বড় দেশ থেকে একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে চেষ্টা করছে, এত কষ্ট, ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট, শৃঙ্খলা সবকিছু মেনে চলছে, এত এফোর্ট দিচ্ছে, তবু যদি নিজের দেশের মানুষ থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তা খুব কষ্টের।’

বিকিনি পরা নিয়ে ট্রলের জবাব দিতে গিয়ে মিথিলা বলেন, ‘আমি যদি বিকিনি না পরি, তবে টপ থার্টিতেও যেতে পারব না। আপনাদের চাওয়া যে আমি জিতি, সেই অনুযায়ী জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। এখানে কোনো ধর্মীয় বিষয় নেই, জিততে হলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হলে এটা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ জায়গাটা অনেক বড়। এতগুলো দেশের প্রতিযোগীদের সঙ্গে কম্পিটিশন করতে হলে নিজেকে প্রস্তুত রাখতে হবে। আমার দেশের মানুষেরও সমর্থন করতে হবে।’ মিথিলার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে এবং তাকে সমর্থন জানিয়েছেন অনেকেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা