× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৌসিফ-নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৩:০৯ পিএম

তৌসিফ-নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

নতুন নাটক নিয়ে আসছেন শিহাব শাহীন। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নামের রোমান্টিক নাটকটিতে জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। দুই তরুণ-তরুণীর বিয়ে ঘিরে এগিয়ে যাবে গল্প।

‘এক্স ফ্যাক্টর’, ‘ভালোবাসি তাই’, ‘মনফড়িং-এর গল্প’, ‘নীলপরি নীলাঞ্জনা’সহ অনেক জনপ্রিয় নাটকের পরিচালক শিহাব শাহীন। তবে বেশ কয়েক বছর ধরে নাটক নির্মাণ থেকে একেবারেই দূরে রয়েছেন এই পরিচালক। রোববার দুপুরে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানান, গত বছর ‘দাগি’ সিনেমার কাজ করার সময় নাটকের শুটিং করেছিলেন। সেই নাটকই এখন সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

বর্তমানে দুটি ওটিটি ও একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। ‘আমার পুরো টিম এখনও সিনেমামুখী। একের পর এক সিনেমা ও ওটিটির কাজের জন্যই তৈরি হচ্ছি। যে কারণে নাটক বানানোর সময় হয়তো হবে না। এখন থেকে বড় পরিসরেই কাজগুলো নিয়ে আসছি। এগুলোর বাজেট যেমন বড়, তেমনি বড় বড় প্লাটফর্মে যাবে। যে কারণে সময়গুলো ওটিটি ও সিনেমার কাজের পেছনে ব্যয় হচ্ছে’, বলেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা