× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ার সুসময়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১১:১৮ এএম

জয়া আহসান

জয়া আহসান

গত আগস্টে পশ্চিমবঙ্গে মুক্তি পায় জয়া আহসান অভিনীত সুমন মুখোপাধ্যায়ের সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। গত শুক্রবার থেকে ওটিটি প্লাটফর্ম হইচইতে দেখা যাচ্ছে সিনেমাটি। ওটিটিতে মুক্তির ফলে বাংলাদেশের দর্শকরাও দেখতে পারছেন সিনেমাটি।

অনেকেই ফেসবুকে সিনেমা ও জয়ার অভিনয়ের প্রশংসা করেছেন। ‘ভারতবর্ষ’ সাময়িকীতে ১৯৩৪-৩৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’। প্রকাশের ৯০ বছর পর সেই উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা।

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে পর্দায় কুসুম, শশী, কুমুদ, যাদব আর সেনদিদি হয়েছেন জয়া আহসান, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। গত সপ্তাহে জাতিসংঘের উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে খুলনা সফরে গিয়েছিলেন অভিনেত্রী। চলতি বছরটা দারুণ কাটাচ্ছেন জয়া। ঢাকা ও কলকাতায় মুক্তি পাওয়া তার সিনেমাগুলো দর্শক ও সমালোচকদের মাঝে সাড়া ফেলেছে। ২০২৫ সালে ‘জয়া আর শারমিন’, ‘উৎসব’, ‘তাণ্ডব’, ‘ফেরেশতে’, ‘ডিয়ার মা’, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় দেখা গেছে জয়াকে। সামনে আরও কয়েকটি নতুন প্রকল্পে দেখা যাবে তাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা