× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার কাকে বিয়ে করলেন অমিতাভ রেজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ১৪:৫৭ পিএম

এবার কাকে বিয়ে করলেন অমিতাভ রেজা

বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন নির্মাতা অমিতাভ রেজা।  আর সেখানেই তৃতীয়বারের মতো বিয়েতে বসলেন জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদের সঙ্গে তার এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পরপরই সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেন নির্মাতা নিজেই। 

শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে একটার দিকে স্ত্রী এবং নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করেন অমিতাভ রেজা। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অমিতাভ রেজা লেখেন, ইয়েস, ইটস নাও অফিশিয়াল; আলো এবং ছায়ার সঙ্গে জীবন যাপনের প্রতিশ্রুতি... চলো শুরু করি প্রিয় মুশফিকা মাসুদ। 

পোস্টটিতে দেখা যায়, দুইজনের হাস্যোজ্জ্বল ছবি এবং একটি ছবিতে মুশফিকা মাসুদের হাতে বিয়ের আংটি স্পষ্ট। এই ঘোষণার পরই তাদের বন্ধু, সহকর্মী ও ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেন।

অমিতাভ রেজার নতুন জীবনসঙ্গী মুশফিকা মাসুদ পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে।

অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা