বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২২ ১৮:৩৪ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২২ ১৯:৩২ পিএম
আজ এক বড় চমক দিতে চলেছেন অঙ্কুশ, আর তা জানা গেল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ক্যাপশনে অঙ্কুশ লেখেন, এটা শুধু বড় ঘোষণা নয়, এটা তার কাছে খুবই স্পেশাল, যা সবার সঙ্গে তিনি শেয়ার করতে চলেছেন।
আজ ১৫ আগস্ট, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিনেই কিছু ঘোষণা করতে চলেছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। গত শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় সেরকমই জানিয়েছেন তিনি।
ক্যাপশনে অঙ্কুশ লেখেন, এটা শুধু বড় ঘোষণা নয়, এটা তাঁর কাছে খুবই স্পেশাল, যা সবার সঙ্গে তিনি শেয়ার করতে চলেছেন। সেই সঙ্গে, ১২ বছর ধরে তাঁকে ভালোবাসা দেওয়ার জন্য দর্শক ও তাঁর অনুরাগীদের কাছে ধন্যবাদ জানিয়েছেন অঙ্কুশ। তাঁর এই পোস্টের পর থেকেই নানা রকম জল্পনা শুরু হয়েছে তার ভক্ত ও অনুরাগীদের মাঝে। কেউ মনে করছেন বিয়ের ঘোষণা করবেন অভিনেতা, কারও মতে, এদিন কোনো বড় প্রজেক্টের ঘোষণা করবেন অঙ্কুশ।
প্রবা/ টিএম/এমজে