× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পবোধসম্পন্ন মানুষ ধ্বংসের পক্ষে থাকে না : মোশাররফ করিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫ ১১:২৬ এএম

মোশাররফ করিম

মোশাররফ করিম

‘সমাজের সবাই অভিনেতা হবেন, ছবি আঁকবেন, গাইবেন, নাচবেন; সেটা হয় না। সুস্থ সংস্কৃতির বিকাশে তার দরকারও নেই। সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য মূলত দরকার শিল্পবোধসম্পন্ন মানুষ। সে মানুষটি শিল্পীও হতে পারেন, সাধারণ পেশাজীবীও হতে পারেন। কথাগুলো বলেছেন দেশের অন্যতম গুণী অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বলেন অভিনেতা।

তিনি বলেন, আমি বিশ্বাস করি শিল্পবোধসম্পন্ন মানুষ সুন্দরকে ভালোবাসে। সে কখনও ধ্বংসের পক্ষে থাকে না। সোজা কথায়, শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ। এই মানুষগুলোর সংখ্যা আমাদের সমাজে ও রাষ্ট্রে বাড়াতে হবে। বর্তমানে টেলিভিশন, ওটিটি, সিনেমাÑ তিন মাধ্যমেই ব্যস্ত মোশাররফ করিম। কিছুদিন আগেই যুক্ত হয়েছেন নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এ সিনেমাটি নির্মাণ করবেন তানিম নূর। মোশাররফ করিম ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শরীফুল রাজ ও সাবিলা নূর। সিনেমার চিত্রায়ণ শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকে। দেশ ও দেশের বাইরে হবে দৃশ্যধারণের কাজ; যা মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা