× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিবের সিনেমায় জ্যাকি শ্রফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১১:১১ এএম

শাকিবের সিনেমায় জ্যাকি শ্রফ

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। এর নির্মাণকাজ চলছে। বরাবরের মতো শাকিবের এই সিনেমা নিয়েও চলছে নানা আলোচনা। আছে অনেক গুঞ্জনও। যার ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে, শাকিব অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করবেন বলিউডের জাঁদরেল অভিনেতা জ্যাকি শ্রফ। বলার অপেক্ষা রাখে না, হঠাৎ ছড়ানো শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফÑ এই গুঞ্জন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

এ খবর যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির কাজ চলছে জোরেশোরে। প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘এবারের গল্প, নির্মাণ এবং কাস্টিং সবকিছুই আলাদা করে ভাবা হচ্ছে। বড় চমক থাকছে প্রিন্স-এ।’

সিনেমার প্রযোজক দলও নাম না প্রকাশের শর্তে বলেন, ‘দুই দেশের তারকা একসঙ্গে কাজ করলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। এই সিনেমা সেই দিকেই যাচ্ছে।’

উল্লেখ্য, বলিউডে জ্যাকি শ্রফকে সর্বশেষ দেখা গেছে ‘জওয়ান’ ও ‘মাস্তান’ সিনেমায়। এবার যদি তিনি শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেন তবে এটি হবে বাংলাদেশের দর্শকদের জন্য এক বড় সারপ্রাইজ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা