× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচারকের আসনে ফেরদৌস ওয়াহিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১১:৩৯ এএম

বিচারকের আসনে ফেরদৌস ওয়াহিদ

প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে আরটিভি আয়োজন করেছে সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’। প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে আছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, সানিয়া সুলতানা লিজা ও জিনিয়া জাফরিন লুইপা। আরটিভিতে প্রচার শুরু হয়েছে এই রিয়েলিটি শো। দেখা যাবে প্রতি শনি ও বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর প্রতিযোগিতায় প্রায় ১২ হাজার প্রতিযোগী আবেদন করে। প্রাথমিকভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকরা। তাদের বিচার-বিশ্লেষণে ১৫০ প্রতিযোগীকে বাছাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হচ্ছে আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বরের পরবর্তী বাছাই পর্ব। এসব রাউন্ডে থাকবে ফোক, রবীন্দ্রসংগীত এবং নজরুলসংগীত, মডার্ন সং ও ব্যান্ড রাউন্ড।

আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং ব্যবস্থাপনায় থাকবেন অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব। টিভি পর্দার পাশাপাশি আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর দেখা যাবে আরটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা