প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১১:৩৮ এএম
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যদিও নতুন যে সিনেমা নিয়ে তিনি ফিরছেন সে প্রসঙ্গে বেশিরভাগ মানুষই অনেক আগে থেকেই জানেন। আনুশকা ২০২২ সালে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিং শেষ করেছেন।
সিনেমাটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তির কথা ছিল, তবে এখনও সেটি মুক্তি পায়নি। শোনা যায়, ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপারে নতুন পরিকল্পনা চলছে। এই সিনেমার মাধ্যমে আনুশকাকে আবারও অভিনয় জগতে দেখা যাবে। বর্তমানে নেটফ্লিক্সের কাছে সিনেমাটির স্বত্ব রয়েছে। ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সিনেমাটির প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে, তাই আশা করা হচ্ছে শিগগিরই এটি মুক্তি পাবে। ‘চাকদা এক্সপ্রেস’ হলো ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আনুশকা শর্মা। আনুশকাকে সবশেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায়।