× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ১১:০৫ এএম

গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

বিশ্ব সংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামির মনোনয়ন তালিকা প্রকাশ পেয়েছে। যেখানে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন কেনড্রিক লামার, এরপর লেডি গাগা। অন্যদিকে প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডসের অন্যতম প্রধান ও মর্যাদাপূর্ণ পুরস্কার ‘সং অব দ্য ইয়ার’ (বর্ষসেরা গান) বিভাগে জায়গা করে নিয়েছে কে-পপ।

২০২৫ সালের গ্র্যামিতে পাঁচটি পুরস্কার জিতেছিলেন কেনড্রিক লামার, ২০২৬ সালের মনোনয়ন তালিকায়ও শীর্ষে আছেন তিনি। মোট নয়টি মনোনয়ন পেয়েছেন তিনি। যার মধ্যে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘বেস্ট র‍্যাপ অ্যালবাম’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘সং অব দ্য ইয়ার’ ক্যাটাগরি অন্যতম। রাতের সেরা পুরস্কারÑ ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যাড বানি, জাস্টিন বিবার, সাবরিনা কার্পেন্টার, লেডি গাগা, লিওন থমাস, টাইলর, দ্য ক্রিয়েটর এবং ক্লিপস, পুশা টি ও ম্যালিসের সঙ্গে। লামারের পরেই সাতটি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লেডি গাগা। সংগীত প্রযোজক সার্কিট এবং জ্যাক আন্তোনফের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। অন্য শীর্ষ মনোনীতদের মধ্যে রয়েছেন সাবরিনা কার্পেন্টার, থমাস ও ব্যাড বানি; যাদের প্রত্যেকে ছয়টি করে মনোনয়ন পেয়েছেন।

এদিকে প্রথম স্প্যানিশ-ভাষী শিল্পী হিসেবে গ্র্যামির তিনটি প্রধান বিভাগ (বিগ থ্রি ক্যাটাগরি) অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার এবং রেকর্ড অব দ্য ইয়ার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ব্যাড বানি। রেকর্ড অব দ্য ইয়ার ক্যাটাগরিতে তার গান ‘ডিটিএমএফ’ প্রতিযোগিতা করছে, কার্পেন্টারের ‘ম্যানচাইল্ড’, ডোচির ‘অ্যানিক্সিটি’, বিলি আইলিশের ‘ওয়াইল্ডফ্লাওয়ার’, লেডি গাগার ‘আব্রাক্যাডাব্রা’, লামার ও এসজেডএ-এর ‘লুথার’, চ্যাপেল রোনের ‘দ্য সাভওয়ে’ এবং ব্রুনো মার্স ও রোজের ‘এপিটি’-এর সঙ্গে। গতবারের ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কার বিজয়ী রোন এই বছরের মনোনীতদের নাম ঘোষণা করেন। বেস্ট নিউ আর্টিস্ট ক্যাটাগরিতে আছেন অলিভিয়া ডিন, ক্যাটসাই, দ্য মারিয়াস, অ্যাডিসন রে, সোম্বর, থমাস, অ্যালেক্স ওয়ারেন ও লোলা ইয়াং।

এ ছাড়া চলতি বছর নতুন চালু হওয়া দুটি পুরস্কারের একটি, বেস্ট অ্যালবাম কভারের জন্য প্রথমবারের মতো মনোনীত হয়েছেন, ওয়েট লেগ, পারফিউম জিনিয়াস, ব্যাড বানি, ডিজো এবং টাইলর, দ্য ক্রিয়েটর। আগামী বছরের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনাতে অনুষ্ঠিত হবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের সঞ্চালকের নাম এখনও ঘোষণা করা হয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা