× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদর-বুবলীর ‘ঢাকাইয়া দেবদাস’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫ ১০:০৬ এএম

আদর-বুবলীর ‘ঢাকাইয়া দেবদাস’

ঢালিউডের শবনম ইয়াসমিন বুবলী শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় পা রেখেছিলেন। দারুণ সাফল্য পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই সিনেমার সেরা নায়িকাদের একজন হিসেবে। নিয়মিতই তিনি কাজ করে যাচ্ছেন বৈচিত্র্যময় গল্প আর চরিত্রে। জুটি বাঁধছেন তরুণ সব নায়কের বিপরীতে।

সেই ধারাবাহিকতায় বুবলীকে দেখা গেছে তরুণ চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে। তারা আবারও পর্দায় জুটি হয়ে আসতে চলেছেন। নির্মাতা জাহিদ হোসেন পরিচালনা করছেন তাদের নিয়ে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। সম্প্রতি আমেরিকা সফর শেষে ঢাকায় ফিরে বুবলী এই সিনেমায় কাজের খবর জানিয়েছেন। তিনি জানান, আজ (৭ নভেম্বর) ঢাকার একটি ক্লাবে মহরতের মাধ্যমে এ ছবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন তিনি। সেই সঙ্গে সেদিন থেকেই শুরু হবে ছবিটির নির্মাণকাজ। নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের।

এর আগে বুবলী ও আদর আজাদ একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়। দর্শকপ্রিয় সেই জুটিকে আবারও বড়পর্দায় দেখতে উৎসুক ভক্তরা।

‘ঢাকাইয়া দেবদাস’ মুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে নির্মাতারা শিগগিরই বিস্তারিত ঘোষণা দেবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা